দুস্থদের মাঝে গৃহনির্মাণের ঋণ তুলে দিলেন আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৩ পিএম
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি) প্রকল্পের আওতায় দুঃস্থ ও গরিব ১০ পরিবারের মাঝে স্বল্প সার্ভিস চার্জে গৃহনির্মাণ ঋণ প্রদান করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ইউএনডিপি’র সহায়তায় নগর ভবনে মেয়র সেলিনা হায়াৎ আইভী ১ম ধাপে ১০ পরিবারকে ২৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। জানা যায়, আগামী নভেম্বরের মধ্যে আরও প্রায় ৫৫ থেকে ৫৭টি হতদরিদ্র পরিবারকে দেড় কোটি টাকার স্বল্প সার্ভিস চার্জে ঋণ প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন ম্যানেজার, এলআইইউপিসিপি সহ টাউন ফেডারেশনের নেতৃবৃন্দ। এন.এইচ/জেসি


