নারায়ণগঞ্জে খ্যাতিমান শিল্পী অনুযায়ী একাডেমি ছিলো না: চন্দনশীল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৪ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান বাবু চন্দনশীল বলেছেন, আজ আমি এখানে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবেই হাজির হযেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সূচনা করেছিলেন।
নারায়ণগঞ্জে যে পরিমানে খ্যাতিমান শিল্পী রয়েছে. সেই অনুযায়ী কিন্তু আমাদের একাডেমি ছিলো না। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন উপলক্ষে ৪দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। চন্দনশীল বলেন, আমি সকলের দৃষ্টি আকর্ষন করে বলছি, সকল শিল্পিদের পক্ষ থেকে আমার অনুরোধ নারায়ণগঞ্জের প্রত্যেকটি উপজেলায় একটি করে শিল্প একাডেমি করা গেলে; শিল্পিদের কষ্ট করতে হবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার প্রমুখ।


