তল্লা বড় মসজিদ এলাকায় মাদক-জুয়া বোর্ডের নতুন ডন মামুন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:২০ পিএম
# আমি জুয়ার বোর্ড চালাই আপনার কোন সমস্যা -: মামুন
শহরের আলোচিত এক মাদকরে হট স্পট হলো খানপুর রেললাইন তল্লা এলাকা। এখানে পাওয়া যায় না এমন কোন মাদক নেই। যা দিনে ও রাতে সব সময় হাত বাড়ালেই পাওয়া যায় । এখানে মাদক তার নিয়ন্ত্রন করতো শাহীনের বিশাল এক বাহিনী। এরপরই মাদকের ডন হিসাবে ছিলেন বরিশাইল্লা শাহীনের নাম ছড়িয়ে পড়ে।
তার নিয়ন্ত্রণে থাকতো খানপুর রেরলাইন ও তল্লা এলাকা। পুলিশের হাতে বেশ কয়েকবার আটক হলো শাহীন এবং জেল ও খাটেন তিনি। তার কিছুদিন পরে সে ফতুল্লা রির্পোটাস ক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন আমি ভালো হয়ে গেছি ৬/৭ মাস ধরে কোন মাদক ব্যবসার সাথে আমি জড়িত না। তিনি মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন বলে ঘোষণা দেন ।
কিন্তু তার অনুসারীদের অনেকে এখনো মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের নিয়ে মাদকের নতুন সম্রাট এর মুকুট পড়েছেন মামুন যার নিয়ন্ত্রণে রয়েছে তল্লা বড় মসজিদ এলাকায় মাদক ব্যবসা, রিক্সার গ্যারেজে দিনে ও রাতে চলছে জুয়ার বোর্ড। যার কারণে নষ্ট হচ্ছে যুব সমাজ ও ধংস হচ্ছে তাদের পরিবার।
তল্লা বড় মসজিদ এলাকায় এখন মাদক ও জুয়ার বোর্ডের নয়া ডন মামুন যার রয়েছে নতুন এক সন্ত্রাসী বাহিনী। তাদের পুলিশ ধরতে গেলে তার আগেই খবর পেয়ে সওে যান মামুন। বেশ কিছুদিন ধরে তিনি এসব কাজ করে বেড়াচ্ছেন বলে জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান, শাহীন মাদক ব্যবসা করতো এ এলাকায় আমরা তাদে বুঝিয়ে মাদক ব্যবসা থেকে সরিয়েছি, সে এখন ভালো হয়েগেছে। কিন্তু শাহীনের পরে এখন আবার মাদকের নতুন ডন হিসাবে পরিচিতি পাচ্ছেন মামুন। বেশ কিছু ছেলে নিয়ে সে বড় মসজিদ ও তার আশে পাশে ঘরে তুলছে মাদক এর নতুন হাট যা সে নিয়ন্ত্রণ করছে। তার জন্য আমাদের যুব সমাজ ধংসের মুখে আমাদের পরিবারে নতুন করে যুক্ত হচ্ছে ঝামেলা ও নতুন এক আতঙ্ক।
এবিষয়ে খানপুর রেল লাইন তল্লা এলাকার মামুনের সাথে কথা হলে তিনি বলেন, আমি জুয়ার বোর্ড ও মাদক ব্যবসা করি তাতে আপনার কোন সমস্যা আছে। আপনি আমাকে কেন ফোন দিয়েছেন। আমি আপনার কাছে সব কিছু বলতে পারবোনা বলেন ফোনটি কেটে দেন।


