জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৯ পিএম
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত আসনের সদস্যদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রার্থীরা জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে সহকারী রির্টানিং অফিসারের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন
এদিন সাধারণ আসনের ১নং ওয়ার্ড থেকে আলাউদ্দিন- টিউবওয়েল, জাহাঙ্গীর আলম- বৈদুতিক পাখা, মুজিবুর রহমান- ঘড়ি, সায়েম রেজা-হাতি প্রতীক পান
২নং ওয়ার্ড থেকে আমিন উল্লাহ রতন-হাতি, রাসেল শিকদার- ঘুড়ি, জাহাঙ্গীর হোসেন- তালা, মোবারক হোসেন-ক্রিকেট ব্যাট, মাছুম আহম্মেদ-বৈদুতিক পাখা, মোস্তফা হোসেন চৌধুরী- অটো রিক্সা প্রতীক বরাদ্দ পান।
৩ নং ওয়ার্ড থেকে মোস্তাফিজুর রহমান - হাতি,আবু নাইম- তালা প্রতীক পান।৪ নং ওয়ার্ড মিয়া মো আলাউদ্দিন ও ৫ নং ওয়ার্ড আনছার আলী একক প্রার্থী হওয়ায় তারা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
অন্যদিকে, সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ড সাদিয়া আফরিন- বই ,আছিয়া খানম সুমি- দোয়াত কলম ,নাছরিন আক্তার - হরিন ,২ নং ওয়ার্ড থেকে নূর জাহান- বই ,হাওয়া বেগম- মাইক ,সীমা রানী পাল- টেবিল ঘড়ি ,শাহিদা মোশারফ- দোয়াত কলম


