Logo
Logo
×

বিশেষ সংবাদ

মৃত্যু যন্ত্রনা এবং প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক নিয়ে আলোচনা সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৪ পিএম

মৃত্যু যন্ত্রনা এবং প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক নিয়ে আলোচনা সভা
Swapno

 

মমতাময় নারায়ণগঞ্জ এর উদ্যোগে মৃত্যু, মৃত্যু যন্ত্রনা এবং প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আলোচনা অনুষ্ঠিত। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের সম্মেলণ কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা.শেখ মোস্তফা আলী’র সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান বলেন, মমতাময় নারায়ণগঞ্জ যে কাজটা করছে আমি তাদের সাধু বাদ জানায়। জেলা স্বাস্থ্য বিভাগ সব সময় আপনাদের পাশে থাকবে, যে কোন ব্যাপারে আমাদের বলবেন, আমরা সারা দেবো।

 

 

 

এসময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা.শেখ ফরহাদ। ডা. নাদিয়া ফারহিন এর উপস্থাপনায় মৃত্যু, মৃত্যু যন্ত্রনা বিষয়ক গুরুত্ব বর্ননা আলোচনা করেন আয়াত এডুকেশন প্রকল্প পরিচালক লায়লা করিম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডা. নিজাম আলী সহ প্রমুখ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন