Logo
Logo
×

বিশেষ সংবাদ

মানুষের জীবনে সততা ও সিনসিয়ারিটি খুব গুরুত্বপূর্ণ: মোহাম্মদ হাতম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:০২ পিএম

মানুষের জীবনে সততা ও সিনসিয়ারিটি খুব গুরুত্বপূর্ণ: মোহাম্মদ হাতম
Swapno



নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিকেএমইএ’র নিবার্হী সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, যেহেতু আমি একজন উদ্যাক্তা, প্রায় ৩৬ বছর ধরে আমি বিভিন্ন মানুষকে চাকরি দিয়েছি। একটি ইন্ডাস্ট্রি চালাচ্ছি, আমরা কিন্তু বহু মানুষকে এমপ্লয়মেন্ট দিয়েছি।

 

 

 

 

 

 

মানুষের জীবনে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এক সততা আরেকটা হচ্ছে সিনসিয়ারিটি। তোমাদের ক্যারিয়ার ডেভলপ করতে হলে এই জিনিস গুলো তোমার ভেতর থাকতে হবে। কোন একটি কোম্পানিতে যখন তুমি কাজ করবে আর সেখানকার উর্ধ্বতন যারা আছে, তারা যখন তোমার সিনসিয়ারিটি দেখবে তখন অন্যরকম একটি সম্পর্ক তৈরি হবে।

 

 

 

 

 

 

 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ কলেজের কনফারেন্স রুমে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। আমেরিকায় উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মাস্টার্স এবং পিএইচডিতে ফান্ডিং এর বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা দিতেই এই সেমিনারের আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

 

এসময় নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইএমকে সেন্টারের এডুকেশন কাউন্সিলর মো. রেজোয়ান সিদ্দিকি, ইএমক কর্মকর্তা রুহুল আমিন, নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু, সদস্য মোস্তফা কামাল প্রমুখ। 

 

 

 

 

 

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোহাম্মদ হাতেম বলেন, ‘তোমদের কাছে আমার একটি বিনিত অনুরোধ, তোমরা যখন যাই করো না কেন; সেটা সততার সাথে করবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে তোমাকে নৈতিকতার সাথে কাজ করতে হবে, সততার সাথে কাজ করতে হবে; এর চেয়ে বড় পুজি আর অন্য কিছু নাই।’ উক্ত সেমিনারে নারায়ণগঞ্জ কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।    এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন