Logo
Logo
×

বিশেষ সংবাদ

মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষে শ্রমিক নেতা পলাশের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:০২ পিএম

মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষে শ্রমিক নেতা পলাশের
Swapno



প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন পালন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ। মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার পক্ষ থেকে আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ এই কর্মসূচি ঘোষণা করেন।  

 

 

 

 

 

 

কর্মসূচির মধ্যে রয়েছে- ২৮ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪.৩০ মিনিটে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার ওয়ালটন প্লাজার সামনে থেকে এক বর্ণিল আনন্দ র‌্যালী শ্রমিক নেতা পলাশের নেতৃত্বে অনুষ্ঠিত হবে।

 

 

 

 

 

 

 

বাদ মাগরিব আলীগঞ্জ লেবার হলে দোয়া, আলোচনা সভা, কেককাটা অনুষ্ঠান শেষে আলীগঞ্জ খেলার মাঠে নীলাকাশে চোখধাঁধানো ও মনোমুগ্ধকর আতশবাজির মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন