Logo
Logo
×

বিশেষ সংবাদ

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে এড. তৈমূর এর উপহার বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০৩:০৪ পিএম

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে এড. তৈমূর এর উপহার বিতরণ
Swapno



বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের উদ্যোগে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

 

 

 

 

 

 

 

শনিবার (১ অক্টোবর) রাতে শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, বর্তমান স্বৈরাচার সরকারের দিন ফুরিয়ে আসছে। বর্তমানে এই সরকারকে আর কেউ চায় না। দেশের মানুষজন এই সরকারের দ্বারা নির্যাতিত নিপেড়িত।

 

 

 

 

 

 

 

 

তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষজন। আগামী সরকার গঠন হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে। এজন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, বর্তমান এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।

 

 

 

 

 

 

 

 

এই আওয়ামী সরকারের কাছে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজনও নিরাপদ নয়। প্রতিটি উৎসবেই কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে। অথচ এই সরকার এসকল ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় আনছে না। কারণ এসকল ঘটনার সাথে নিজ দলের লোকজনই জড়িত। তাদেরকে ক্ষমতা থেকে হঠাতে হবে।

 

 

 

 

 

 

 

 

এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, সাবেক সহ সহ সভাপতি রানা মুজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রুশো, মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমেদ, যুবদল নেতা জুয়েল রানা, সুমন ভূইয়া সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন