সেলিম ওসমানের রোগমুক্তি কামনায় দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৮:৪৫ পিএম
সাংসদ এ. কে. এম. সেলিম ওসমানের রোগ মুক্তি কামনা করে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাদ যোহর, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এবং ব্যবসায়ীদের অভিভাবক জনাব এ. কে. এম সেলিম ওসমান এর আশু রোগ মুক্তি কামনা করে টানবাজার বায়তুন নূর জামে মসজিদে এক দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহ্ফিলে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশন ও বাংলাদেশ টেক্সটাইল এন্ড কেমিক্যাল মার্চেন্টস্ এসোসিয়েশনের পরিচালনা পরিষদ এর সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি


