ত্বকী হত্যার বিচারহীনতার ১১৫ মাস; শনিবার সন্ধ্যায় আলোক প্রজ্বালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ০৪:৩৭ পিএম
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১১৫ মাস উপলক্ষে আগামী ৮ অক্টোবর ২০২২ শনিবার সন্ধ্যা ছয়টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হবে।
২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে নৃশংস ভাবে হত্যা করা হয়। এর দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়। এ হত্যার পর থেকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট বিচারের দাবিতে প্রতিমাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে।
সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে দীর্ঘ সাড়ে নয় বছরেও এ হত্যার বিচার হয়নি। ন্যায় বিচার পায়নি ত্বকীর বাবা-মা। এন.এইচ/জেসি


