Logo
Logo
×

বিশেষ সংবাদ

যাকে ল্যাংড়া বলেছেন সেই চন্দনই জেলা পরিষদের চেয়ারম্যান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ০৮:৩৮ পিএম

যাকে ল্যাংড়া বলেছেন সেই চন্দনই জেলা পরিষদের চেয়ারম্যান
Swapno



নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান কর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে  সংবর্ধনা ও তাদের ভুড়িভোজের  আয়োজন করেন।আর এই আয়োজনে শামীম ওসমানের অনুসারীরা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

 

আগামী ২৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলন ও ২৫ অক্টোবর মহানগর আওয়ামীগের সম্মেলনের আগে নেতাকর্মীদের নিয়ে এমন একটি আয়োজন।বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান চন্দনশীল নিয়ে শামীম ওসমান বেশ কয়েকটি কথা উল্লেখ করে বলেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা  তৃনমূলকে সম্মানে সম্মানিত করেন।

 

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই।তিনি জেলা পরিষদের নির্বাচনের জন্য সারা বাংলাদেশে তৃনমূলকে নারায়ণগঞ্জে ২০০১ সালে বোমা হামলায় দুই পা হারানো অনেকেই ল্যাংড়া ,অনেকেই বলেছেন পঙ্গু দুই পা নাই কিন্ত শেখ হাসিনা সেই দুই পা নাই চন্দনশীলকেই জেলা পরিষদে মনোনয়ন দিয়েছেন।এই মনোনয়ন চন্দনশীল পায় নাই এই মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের সকল তৃণমূল আওয়ামী লীগাররা । অনেকেই তাকে নিয়ে বলেছেন এটা অসম্ভব ব্যাপার কিন্ত প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন।

 

যাদের পা থেকে মাথা পর্যন্ত আওয়ামী লীগার তাদের দরকার ।সামনে অনেক ধরনের খেলা রয়েছে নারায়ণগঞ্জকে টার্গেট করা হয়েছে।তবে আমরাও মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি। গভীর ষড়যন্ত্র হচ্ছে এই দেশকে নিয়ে ।সামনে লড়াই হবে দেশ বাচানোর লড়াই।

 

এসময় তিনি আরও বলেন, কিছুদিন আগে আমি নারায়ণগঞ্জে একটি সমাবেশ ডেকেছিলাম আর এই সমাবেশেকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন এটা নাকি শামীম ওসমানের নিজের জনসভা আওয়ামী লীগের জনসভা নয়।কিন্ত এই জনসভা দেখে প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন।আর এই সমাবেশে বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে কোনটায় লিখেছে দেরলাখ,কোনটায় লিখেছে দুই লাখ আর কোনটায় লিখেছে লক্ষাধিক সেদিন কোথায় লোক শুরু কোথায় শেষ তাদেখা যায়নি।

 

এসময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন আমাদের গর্ব সেনাবাহীনি,আমাদের গর্ব বিজিবি, আমাদের গর্ব নৌবাহিনী ,আমাদের গর্ব র‌্যাব আমারের গর্ব পুলিশ।আর আমাদের এই বাহীনি গুলো দেশের বাহিরেও শান্তি মিসনে ব্যাপক অর্জন করেছে।

 

জানা যায়, জেলা ও মহানগর আওয়ামীগের সম্মেলনকে ঘিরে এখন থেকেই সকল নেতাকর্মীদের একত্র করে এমপি শামীম ওসমান এই আয়োজনটি ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না।তবে এই আয়োজনের মধ্যে দিয়ে শামীম ওসমানের নতুন কোন বার্তা আসেনি।তবে সকল নেতাকর্মীদের একত্র করে বিভিন্ন সময়ই তিনি তার শক্তির জানান দেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন