Logo
Logo
×

বিশেষ সংবাদ

বারবার দাওয়াত দিতে  ভুল হয় কেন?

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০২:৪৬ পিএম

বারবার দাওয়াত দিতে  ভুল হয় কেন?
Swapno


গত ১৭ জুন বন্দর সমরক্ষেত্রে অনুষ্ঠিত জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে দাওয়াত পাননি জাপা প্রেসিডিয়াম সদস্য ও প্রয়াত নাসিম ওসমান এমপির স্ত্রী পারভীন ওসমান। গত ১০ অক্টোবর শীতলক্ষ্যা-৩ সেতু,যা নাসিম ওসমানের নামে নামকরণকৃত, সে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও দাওয়াত পাননি পারভীন ওসমান।

 

 

এ দুটি ঘটনাই কি আয়োজকদের নিছক ভুল, নাকি এর পেছনে রয়েছে পারভীন ওসমানকে কাউন্ট না করে তাকে সজ্ঞানে সযত্নে এড়িয়ে চলা? নাকি এর সঙ্গে রয়েছে ক্ষমতার রাজনীতির কোন জটিল হিসাব-নিকাশ। কারণ, সমরক্ষেত্রের অনুষ্ঠানে এমপি সেলিম ওসমান ও এমপি লিয়াকত হোসেন খোকা উভয়ই উপস্থিত ছিলেন।

 

 

সেলিম ওসমান হচ্ছেন প্রয়াত এমপি নাসিম ওসমানের অনুজ এবং খোকা হচ্ছেন নাসিম ওসমান শিষ্য, যাকে নিজ হাতে গড়ে তুলে নাসিম ওসমানই এমপি হওয়ার পথকে মসৃণ করে দিয়েছিলেন। এদিকে, নাসিম ওসমান সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম ও শামীম অর্থাৎ পারভীন ওসমানের দু’ দেবরই উপস্থিত ছিলেন।

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কৃতজ্ঞ চিত্তে ওসমান পরিবারের অবদান স্মরণ করছিলেন তখন সমবেত জনতার চোখ নাসিম ওসমানের স্ত্রী ও সন্তানদের খুঁজে বেড়িয়েছে। ওসমান ভ্রাতৃদ্বয়ের এ দৃশ্য চোখে না পড়ার কথা নয়।

 


এ ব্যাপারে আলাপকালে পারভীন ওসমান বলেন, ’আমার স্বামীর নামে সেতু হলেও আমি দাওয়াতের কার্ডই পাইনি। কোন ফোনও পাইনি। আমার স্বামীর নামে সেতুর নামকরণ হয়েছে এজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং তাকে এজন্য ধন্যবাদ জানাই। তবে, স্বপ্নের এ সেতুর উদ্বোধন করা হলো অথচ আমাকে দাওয়াত পর্যন্ত দেওয়া হলো না, এ অবহেলায়  আমি চরম বিস্মিত ও ক্ষুব্ধ।’

 

 


রাজনৈতিক মহলের মতে, ক্ষমতার রাজনীতিতে এ ধরণের পারিবারিক দ্বন্দ্ব নতুন কিছু নয়। মোগল সাম্রাজ্যে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান সম্রাট হয়ে প্রথমেই সৎ মা সাম্রাজ্ঞী নূরজাহানকে  (মেহেরউন্নিসা)  বন্দী করেছিলেন এবং তাকে বন্দী জীবণ কাটাতে পাঠিয়েছিলেন সুদূর কাশ্মীরের এক দূর্গে।

 

 

সেখানে একাকীত্ব এবং শীতের কষ্ট সহ্য করতে না পেরে নূরজাহান মারা যান। সেখানেই তাকে কবর দেয়া হয়। নূরজাহানও ক্ষমতালিপ্সু ছিলেন এবং জাহাঙ্গীরের অসুস্থতাকালীন সময়ে তিনি তিন বছর মোগল সাম্রাজ্য শাসনও করেছেন। সে সময় নূরজাহান নিজ নামে স্বর্নমুদ্রাও ছাপিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, তখন মোগল সাম্রাজ্যের উজীরে আযম (প্রধানমন্ত্রী) ছিলেন, নূরজাহানের সহোদর আসফউদৌলা। তাই শাহজাহান কোন ঝুঁকি নিতে চাননি।

 


তেমনি, সেলিম ওসমানও কোন ঝুঁকি নিতে চান না। কারণ, জাপা প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান তার স্বামীর আসন থেকে এমপি হতে চান। ২০১৮ সালেই তিনি মনোনয়ন পেতে চেয়েছিলেন। ২০২৩ সালেও তিনি তিনি দলীয় মনোনয়ন চাইবেন বলে জাপা নেতা-কর্মীরা মনে করছেন।

 

 

ইতিমধ্যে তার একটি কর্মীবাহিনীও সৃষ্টি হয়েছে। ওদিকে, সেলিম ওসমানও চান একই আসন থেকে আবার এমপি হতে। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিক কর্মকান্ড থেকে দূরে সরিয়ে রাখতেই  কি তাই পারভীন ওসমানকে দাওয়াত দিতে এমন ভুল হয়ে যাওয়া? এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন