Logo
Logo
×

বিশেষ সংবাদ

জেলা পুলিশ সুপারের সাথে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৫:৩৭ পিএম

জেলা পুলিশ সুপারের সাথে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা
Swapno



নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপারের সাথে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১১ অক্টোবর) সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

 

 

নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

 

 

আরও উপস্থিত ছিলেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত ফেরদৌস, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি কাউছার আহম্মেদ পলাশ।

 

 

সাবেক সভাপতি ডা. শাহ নেওয়াজ, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোস্তফা কামাল, সোনারগাঁ থানা কমিউনিটি পুলিশিং সভাপতি গাজী মজিবুর, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল সালাম, শংকর সাহা, কামাল হোসেন, তোফাজ্জল হোসেন, সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন