Logo
Logo
×

বিশেষ সংবাদ

নানা আয়োজনে জেলা ও মহানগর শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০৩:৪২ পিএম

নানা আয়োজনে জেলা ও মহানগর শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Swapno


 
জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

 

 

গতকাল (১২ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

 

 

পরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বাষির্কীর উদ্বোধন করে ২নং রেল গেটস্থ থেকে একটি বিশাল আনন্দ র‌্যালি বের করে চাষাঢ়া রাইফেল ক্লাবে গিয়ে শেষ করেন জেলা ও মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

 

 

র‌্যালি শেষে বিকেলে চাষাঢ়া রাইফেল ক্লাবে জেলা ও মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান।

 

 

আনন্দ র‌্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবু চন্দনশীল জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন।

 

 

জেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব কামাল হোসেন, মহানগর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মেম্বার।

 

 

জেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য মোখলেছুর রহমান, আলী হোসেন, মো. জাহাঙ্গীর হোসন, হাজী রহমত উল্লাহ, মো. শাহ-আলম, পাবেল খান, মহানগর শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক রিয়ন, মহিউদ্দিন মোল্লা, বন্দর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক রফিয়ান আহমেদ।

 

 

সোঁনারগা উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ডা. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এম.শাখাওয়াত উল্লাহ, রূপগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আলহাজ্ব মিলন ভূইয়া সহ প্রমুখ। পরে আলোচনা শেষে কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। এন.এইচ/জেসি  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন