প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিকলীগ জেলা কমিটির আলোচনা সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০৪:০৮ পিএম
৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ২নং রেল গেইট জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর মুড়ালে পুস্তস্পক অর্পন করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিসে আলোচনা সভায় জেলার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ¦ মোঃ আনোয়ার হোসেন, প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ ও সভাপতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, আলহাজ্ব মোঃ আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ, জিএম আরাফাত, সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন আহমেদ বাবুল, সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, সহ-সভাপতি মোঃ শহিদউল্লাহ প্রধান, ফিরোজ কায়সার আজম, মোঃ ইসহাক মোল্লা, স্বপন দত্ত, যুগ্ম সম্পাদক মোঃ আখতারুজ্জামান, মাহমুদুল হাসান আরাফাত, মোখলেছুর রহমান প্রধান, শফিকুল করিম।
সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল, সোহেল সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ খান, মহিলা সম্পাদিকা নীলা আহমেদ নিশী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন বিপ্লব, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ খোকন মিয়া।
পাটকল শ্রমিক ইউনিয়ন নারায়গঞ্জ জেলার সভানেত্রী সেলিনা মাহমুদ মাসুমা, মোঃ আনিছুর রহমান, পরেশ চন্দ্র, মোঃ ইউনুছ আলী, মোঃ কামাল হোসেন, লুৎফর রহমান, বন্দর থানা সিএনজি থ্রিহুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ এবাদুল্লাহ প্রমুখ। সবশেষে দোয়া ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উক্ত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। এন.এইচ/জেসি


