Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাড়ছে না বিদ্যুতের দাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৯:০২ পিএম

বাড়ছে না বিদ্যুতের দাম
Swapno


বিদ্যুতের পাইকারি দাম আগেরটাই বহাল রাখা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- পিডিবির প্রস্তাবনা অনুযায়ী বিদ্যুতের দাম বাড়ানোর কথা থাকলেও বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

 

 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ১২টার দিকে বিইআরসি আয়োজিত বিদ্যুতের পাইকারি দাম ঘোষণা সংক্রান্ত অনলাইন সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. আব্দুল জালিল এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। আমরা এর মধ্যে অনেকবার বসেছি। আমরা বিচার-বিশ্লেষণ করেছি। আজকে শেষদিনে আমরা ঘোষণা করলাম। বিইআরসির সেক্রেটারি ব্যারিস্টার খলিলুর রহমান খানসহ অন্যান্য সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন