Logo
Logo
×

বিশেষ সংবাদ

দুষ্টুমিতে মাঝনদীতে নৌকাডুবি, দুই জনের লাশ উদ্ধার; নিখোঁজ ১

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৪:৪১ পিএম

দুষ্টুমিতে মাঝনদীতে নৌকাডুবি, দুই জনের লাশ উদ্ধার; নিখোঁজ ১
Swapno


# ফেরীর পানির ঢেউয়ে মুহুর্ত্বেই তলিয়ে যায় নৌকাটি
 

শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবিতে দুই জনের লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন একজন। শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে নবীগঞ্জ ঘাট থেকে হাজীগঞ্জে ফেরার পথে মাঝনদীতে এই দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন, খানপুর এলাকার শাওন (২২), জিম (২১)। এখনো রিফাত (২২) নামে আরও এক যুবক নিখোঁজ রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ থানা পুলিশের ওসি শহীদুল ইসলাম বলেন, `আমরা নৌডুবির কথা শুনে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করেছি। আরও একজন নিখোঁজ রয়েছে বলা হচ্ছে।'

 



প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার ৯ বন্ধু মিলে নবীগঞ্জে মেলা দেখতে যান ওই যুবকরা। রাতে ফেরার পথে ভাড়া নৌকায় ওঠেন তারা। নৌকায় তারা বাদেও আরো দুইজন আলাদা লোক ছিল। পথিমধ্যে বন্ধুরা দুষ্টুমি করে নৌকায় দোল দেয়া শুরু করেন তারা।

 

 

এদিকে ওই সময় ফেরির কাছাকাছি আসলে ঢেউয়ে মুহুর্ত্বেই নৌকা ডুবে যায়। নৌকাডুবির পর ৬ বন্ধু বেচে গেলেও নিখোঁজ থাকেন তিন জন। এরপর নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করলে শাওন ও জিমের মরদেহ উদ্ধারা করা হয়। এখনো রিফাত নামের আরো এক যুবক নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

 


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরো কয়েকজন জানান, ওই যুবকরা নবীগঞ্জ থেকে নৌকায় ওঠেন হাজীগঞ্জের উদ্দেশ্যে। নৌকা ছাড়ার পরপরই বন্ধুরা নৌকায় দুষ্টুমি করতে থাকেন তারা।

 

 

এসময় হাজীগঞ্জের দিক থেকে নবীগঞ্জের দিকে ফেরীর পানির তোড়ে নৌকা ডুবে যায়। এসময় নৌকায় ১১ জন যাত্রী থাকলেও ৮ জন সুস্থভাবেই উদ্ধার হন। বাকি তিনজন নিখোঁজ থাকেন। এরমধ্যে পরে নৌপুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে।
 

 

 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যুবকদের স্বজনরা। নিহত দুই যুবকের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। নিখোঁজ আরেক যুবকের জন্য উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। উদ্ধার হওয়া দুই যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন