Logo
Logo
×

বিশেষ সংবাদ

ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন দিতে ব্যর্থতার পরিচয়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৭:৫২ পিএম

ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন দিতে ব্যর্থতার পরিচয়
Swapno

 

# সম্মেলনের আগে হচ্ছেনা কমিটি

 

নারায়ণগঞ্জ জেলার মধ্যে ফতুল্লা থানা আওয়ামী লীগ একটি অন্যতম সংগঠন।আর এই ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমানের আস্থাভাজন দুইজন প্রভাবশালী নেতা তাদের মধ্যে একজন হলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল অন্যদিকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম শওকত আলী।

 

 

 

তারা দুজনই দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ফতুল্লা থানা অন্তর্ভূক্ত পাচঁটি ইউনিয়ন রয়েছে।যার মধ্যে কিছুদিন আগে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হলেও আরও চারটি ইউনিয়ন এনায়েত নগর, বক্তাবলী, কুতুবপুর ও ফতুল্লা ইউনিয়নের সম্মেলন আটকে রয়েছে।

 

 

 

থানার নেতারা এই কমিটি গুলো খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করার কথা বললেও মাসের পর মাস পার হচ্ছে কিন্ত কমিটি দেওয়ার নামে কোন খবর নেই তাদের বলা চলে তারা অনেকটা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।

 

 


দীর্ঘ সময় কমিটি না হওয়ার কারনে এই সকল ইউনিয়ন গুলোতে নেতা কর্মীদের মাঝে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর কারণ হচ্ছে দীর্ঘ দিন একই কমিটি ইউনিয়ন গুলোতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।আর বেশিরভাগ ইউনিয়নে এই সকল নেতৃত্বে তাদের ব্যর্থতা থাকলেও কমিটি না হওয়ার কারনে সেই ব্যর্থ কমিটির নেতারা তাদের কার্যক্রম চালাচ্ছে।

 

 


তবে কবে হচ্ছে এই সম্মেলন তারও কোন নির্দিষ্ট তারিখ ঘোষনা হয়নি।কিন্ত এই অক্টোবর মাসের ২৩ তারিখ হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন আর ২৫ তারিখ হতে যাচ্ছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন। নিয়ম অনুসারে জেলার সম্মেলন হওয়ার আগে থানা ও ইউনিয়ন কমিটি দেওয়া কিন্ত ফতুল্লায় ব্যর্থতার কারনে আর সম্ভব হয়নি।

 

 


আবার অনেকেই মনে করছেন জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ফতুল্লা থানার নেতৃবৃন্দ যারা রয়েছে তারা তাদের পছন্দের প্রার্থীদেরকে জয়ী করতে বিভিন্ন ইউনিয়ন ঘুরে বেরাচ্ছে সদস্য প্রার্থীদের জন্য ভোট চাইছে।তাই সম্মেলন নিয়ে এখন আর তাদের তেমন মাথা ব্যাথা নেই।তাদের মন যখন চাইবে তখনই এই কমিটি গুলো দেওয়া হবে।

 

 


তবে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী জানান, আমাদের এই কমিটি আরও আগে হওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারনে তা আর করা সম্ভব হয়নি।বিশেষ করে আমাদের যে চারটি ইউনিয়নের কমিটি গুলো এখনো হয়নি তার জন্য আমরা আরও আগে থেকে কার্যক্রম শুরু করেছি তবে ইউনিয়ন নেতৃবৃন্দ যারা রয়েছে তারা এখনো সদস্যদের কার্যক্রম শেষ করতে পারেনি তাই দেরি হচ্ছে।এই মাসেই আমাদের জেলা আওয়ামী লীগের সম্মেলন মনে হয়না আমরা এর আগে ইউনিয়ন  কমিটি গুলো শেষ করতে পারবো।

 

 

 


জেলা পরিষদের নির্বাচনের কারনে সম্মেলন বন্ধ রেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান,জেলা পরিষদের নির্বাচনের সাথে সম্মেলনের কোন রকম সম্পর্ক নেই।যারা এটা বলেছে তারা হয়তো মিথ্যা বলেছে।আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি হয়তো আগামী দু একমাসের মধ্যেই এই কমিটি গুলো দিতে পারবো।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন