Logo
Logo
×

বিশেষ সংবাদ

নির্বাচন নেই পোয়াবারো তাদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৫:৩৪ পিএম

নির্বাচন নেই পোয়াবারো তাদের
Swapno

 

#এক যুগেরও বেশি সময় নির্বাচন নেই সদর উপজেলায়
# দীর্ঘ সময় সুবিধা থেকে বঞ্চিত এই উপজেলার মানুষ

 

সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ একটি অন্যতম জেলা।এই জেলার শিল্প বানিজ্যে সহ বিভিন্ন অর্থনৈতিক ভাবে এগিয়ে থাকার কারনে এই জেলা ধনী জেলা হিসেবে পরিচিত।রাজনৈতিক ভাবেও এই জেলার ব্যাপক সুনাম রয়েছে।আর এই জেলায় ৫ উপজেলা রয়েছে যার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ সদর উপজেলা।তবে এই সদর উপজেলার নির্বাচন বন্ধ আছে এক যুগেরও বেশি সময় যাবৎ।

 


 
জানা যায় ,মামলা ও সীমানা জটিলতার কারনে বন্ধ আছে এই সদর উপজেলার নির্বাচন। ঠিক কবে নাগাদ হতে পারে গুরুত্বপূর্ণ সদর উপজেলাটির নির্বাচন সে বিষয়ে হলফ করে বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তব্য ব্যক্তিরাও।

 


 
এতো বছর যাবৎ নির্বাচন না হওয়ার কারনে উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন ও ফাতেমা মনির মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন। তাদের দিয়েই ঢিলে ঢালা ভাবে চলছে এই সদর উপজেলা।

 

 

তবে দীর্ঘ সময় এই উপজেলাতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও তারা এই এলাকার মানুষের পাশে তেমনটা দাড়াতে পারেনি।দীর্ঘ সময় জন প্রতিনিধি থাকা সত্বেও বারবারই ব্যর্থতার পরিচয় দিয়েছেন।তাদের এই কার্যক্রমে পুরোপুরি ভাবে হতাসা প্রকাশ করেছে এই সদর উপজেলার সাধারন জনগন।

 


 
এদিকে স্থানীয় সাংসদ এ কে এম শামীম ওসমান এক যুগেরও বেশি সময় যাবৎ এই নির্বাচন বন্ধের সমস্যার সমাধান করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সদর উপজেলাবাসী, তারা মনে করছেন এ দায় তিনিও এড়াতে পারেন না।সর্বশেষ ২০০৯ সালের জানুয়ারী মাসে অনুষ্ঠিত হয়েছিল এই সদর উপজেলার নির্বাচন।

 

 

আর এই সদর উপজেলার নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারন সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদিরকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি নেতা আবুল কালাম আজাদ বিশ্বাস।

 

 

যার বিরুদ্ধে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে আঁতাত করার ব্যাপক অভিযোগ ।তবে সীমানা জটিলতার কারনে মামলার অজুহাতে নির্বাচন না হওয়ার কারনে আজও অধিষ্ঠিত রয়েছেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস।

 


 
অন্যদিকে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের বিরুদ্ধেও রয়েছে চাদাঁবাজি ,ভূমি দখল, নারী কেলেংকারী সহ নানান অভিযোগ ।পিছিয়ে নেই সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান তার বিরুদ্ধেও রয়েছে ভূমি দখল ,টেন্ডারবাজী বেশ অভিযোগ এমনকি ফতুল্লা থানার এক পুলিশ কর্মকর্তার সাথে খারাপ আচরনের কারনে থানার লকাপেও আটকানো হয়েছিল।

 


 
আর এই সদর উপজেলাতে যদি নির্বাচন না হয় তাহলে তাদের অত্যাচার সহ্য করা ছাড়া আর কোন উপায় নেই। তাই এই এলাকার মানুষের দাবি মামলাটি দ্রুত নিঃস্পতি করে এইটি সুন্দর নির্বাচন দেওয়া হোক।

 


 
জানা গেছে সীমানা সংক্রান্ত মামলার কারনে আটকে থাকা নির্বাচন মামলা শেষ না হলে নির্বাচন দেওয়া সম্ভব নয়।তথ্য মতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কিছু এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠন হওয়ায় ওই সব এলাকা বাদ দিয়ে উপজেলা পরিষদ আইন ১৯৯৮(২০০৯ সনের ৩০ জুন সংশোধীত) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার সদর উপজেলা পূর্ণ গঠন করে।

 

 

২০১৪ সালে ৪ মার্চ এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়।এদিকে কয়েকটি এলাকা বাদ দিয়ে উপজেলা গঠন হওয়ায় গত বছরের ৬ আগষ্ট উচ্চ আদালতে একটি রিট করা হয়।যার পিডিশন নং ৩০৮৯।এ রিট করেন ফতুল্লা চৌধুরী বাড়ির মৃত সুলতান চৌধূরীর ছেলে মোঃআসাদউদ্দিন চৌধূরী পশ্চিম মাইসদাইরের মৃত মতিউর রহমানের ছেলে বজলুর রহমান ও কাশিপুর উত্তর গোয়ালবন্দের হেলাল উদ্দিন মুন্সির ছেলে হামিম মুন্সি।

 

 

এ বিষয়ে জেলা নির্বাচন কমিশনার মতিউর রহমান জানান,আমরাও চাই নির্বাচনটা হোক ।হয়তো সীমানা জটিলতা মামলার কারনে এই নির্বাচন বন্ধ রয়েছে।তবে নির্বাচন কেন হচ্ছেনা  কি কারনে হচ্ছেনা পুরো ডিটেলস জেলা প্রশাসক বলতে পারবে।এর থেকে বেশি কিছু আমি জানিনা।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন