Logo
Logo
×

বিশেষ সংবাদ

সদর উপজেলায় নির্বাচন না হলে খুশি তারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৭:৪৪ পিএম

সদর উপজেলায় নির্বাচন না হলে খুশি তারা
Swapno


# আমি জানিনা কেন নির্বাচন হয় না জাইন্না কমুনে : আজাদ বিশ্বাস

# মামলা শেষ হলে নির্বাচন হবে : নাজিম উদ্দিন

# নির্বাচন না হলে আমাদের কি করার আছে : ফাতেমা মনির
 

সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ একটি অন্যতম জেলা। এই জেলার শিল্প বানিজ্যে সহ বিভিন্ন অর্থনৈতিক ভাবে এগিয়ে থাকার কারনে এই জেলা ধনী জেলা হিসেবে পরিচিত। রাজনৈতিক ভাবেও এই জেলার ব্যাপক সুনাম রয়েছে।

 

 

আর এই জেলায় ৫ উপজেলা রয়েছে যার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ সদর উপজেলা। তবে এই সদর উপজেলার নির্বাচন বন্ধ আছে এক যুগেরও বেশি সময় যাবৎ।
 

 


জানা যায় ,মামলা ও সীমানা জটিলতার কারণে বন্ধ আছে এই সদর উপজেলার নির্বাচন। ঠিক কবে নাগাদ হতে পারে গুরত্বপূর্ণ সদর উপজেলাটির নির্বাচন সে বিষয়ে হলফ করে বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তব্যক্তিরাও।

 

 

এতো বছর যাবৎ নির্বাচন না হওয়ার কারণে উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন ও ফাতেমা মনির মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

 

 


এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, ‘আমি জানিনা কেন নির্বাচন হয় না। এটা আমার জানা নাই যেদিন জানবো, সেদিন বলবো। আর এই সদর উপজেলার জনগন ভালো আছে। আমার প্রত্যেকটি চেয়ারম্যান ভালো মেম্বাররা তো অমায়িক, বলার বাহিরে; তারা ভালো কাজ করছে। তবে আদৌ নির্বাচন হবে কিনা এ বিষয়টি তিনি এড়িয়ে যান এবং বলেন সরাসরি আমার অফিসে আইসেন তখন বলবো ‘

 

 

 

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমরা জানি সীমানা জটিলতার কারণে বন্ধ আছে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন। গোগনগর, এনায়েত নগরের কয়েকটি স্থান যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিতে চায় তাই এটা নিয়ে সমস্যার সৃষ্টি হওয়ার কারণে ফতুল্লার এক নিবাসী মামলা করেন আর এই কারণে নির্বাচন বন্ধ আছে। তবে আমি চাই নির্বাচন হোক। তবে মামলা শেষ না হলে নির্বাচন সম্ভব নয় ‘

 

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির জানান, ‘নির্বাচন না হলে আমাদের কি করার আছে। আমাদের কারণে তো নির্বাচন বন্ধ হয় নাই। যেদিন মামলা শেষ হবে সেদিন নির্বাচন হবে আর জনগন খারাপ থাকবে কেন জনগনই মামলা করে রাখছে। মামলা নিঃস্পত্তি না হওয়া পর্যন্ত যেভাবে আছে সেভাবেই চলবে।’

 

 


তবে এক সূত্রে জানা যায়, তারা চান না, এই সদর উপজেলাতে নির্বাচন হোক। এভাবেই যুগের পর যুগ পার কররে চান নির্বাচন ছাড়া তাদের চেয়ারম্যান পদ ধরে রাখতে। তাই তারা এই মামলা নিঃস্পত্তি করারও চেষ্টা করছেন না। এমনকি দীর্ঘদিন চেয়ারম্যান থাকায় একেক জন গড়ে তুলেছে অবৈধ সম্পদের পাহাড়।

 

 


এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ সদরের এক ব্যক্তি জানান, এই দীর্ঘ ১৩ বছরে সদর উপজেলার মানুষের পাশে দাঁড়াতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এভাবে যদি চলতে থাকলে এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্থ হবে। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তরা যারা আছেন তাদের উচিত; অতি দ্রুত এই সমস্যার সমাধান করে একটি সুন্দর নির্বাচন দেওয়া যাতে করে জনগনের মনোনীত প্রাথী  আসতে পারে এবং সদর উপজেলা মানুষের পাশে দাড়াতে পারে।

 

 

 


জানা গেছে, সীমানা সংক্রান্ত মামলার কারণে আটকে থাকা নির্বাচন মামলা শেষ না হলে নির্বাচন দেওয়া সম্ভব নয়। তথ্য মতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কিছু এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠন হওয়ায় ওইসব এলাকা বাদ দিয়ে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (২০০৯ সনের ৩০ জুন সংশোধীত) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার সদর উপজেলা পূর্ণ গঠন করে।

 

 

 

২০১৪ সালে ৪ মার্চ এ সংক্রান্ত একটি একটি গেজেট প্রকাশ করা হয়। এদিকে কয়েকটি এলাকা বাদ দিয়ে উপজেলা গঠন হওয়ায় গত বছরেরে ৬ আগষ্ট উচ্চ আদালতে একটি রিট করা হয়।যার পিটিশন নং- ৩০৮৯।

 

 

 

এ রিট করেন ফতুল্লা চৌধুরী বাড়ির মৃত সুলতান চৌধূরীর ছেলে মোঃআসাদউদ্দিন চৌধূরী পশ্চিম মাইসদাইরের মৃত মতিউর রহমানের ছেলে বজলুর রহমান ও কাশিপুর উত্তর গোয়ালবন্দের হেলাল উদ্দিন মুন্সির ছেলে হামিম মুন্সি। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন