Logo
Logo
×

বিশেষ সংবাদ

শেখ রাসেলের জন্মদিনে যুবলীগ নেতা ইব্রাহীম মোল্লার উদ্যোগে দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৯:২৫ পিএম

শেখ রাসেলের জন্মদিনে যুবলীগ নেতা ইব্রাহীম মোল্লার উদ্যোগে দোয়া
Swapno

 

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্ম দিন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের যুবলীগের সভাপতি ইব্রাহীম মোল্লার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। একই সাথে কেক কেটে উদযাপন করা হয়। মঙ্গলবার বিকেলে নগরীর নিতাইগঞ্জ গোগনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি ইব্রাহীম মোল্লার কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

 

এসময় গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মোল্লা বলেন , কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ এসে সদর থানাধীন ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে। সদর থানাধীন আলীরটেক ও গোগনগর ইউনিয়নের যুবলীগের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে যেন কোন হাই ব্রিড, নব্য আওয়ামী লীগার কমিটিতে আসতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে।

 

 

এছাড়া অন্যান্য বক্তারা বলেন, যারা মাদক, টেন্ডারবাজি, চাদাঁবাজির সাথে জরিত থাকে তারা যেন যুবলীগে না আসতে পারে। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের জন্য দোয়া পরিচালনা করেন সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার। শেখ রাসেল সহ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর পরিবারের ১৫ আগষ্ট নিহত সকলের জান্নাত কামনা করা হয়।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন, সদর থানা যুবলীগের সভাপতি এসটি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, জেলা যুবলীগের সদস্য আবু সাইদ শিবলু, গোগনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নুর হোসেন সিকদার, আলীরটেক ইউপি যুবলীগ নেতা এসবি শাহিন সরকার, গোগনগর ইউনিয়ন যুবলীগ নেতা রফিক প্রধান,১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ শেখ, কামরুল হাসান পারভেজ সহ আরও অনেকে।

 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন