সদর থানা যুবলীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৯:৩৩ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্ম দিন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে কেক কেটে জাতির জনক কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুর ৬ নং প্রাথমিক বিদ্যালয়ে সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন সরকারের সঞ্চালনায় এই এই দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারে হত্যা করা হয়।এমনকি তখন শিশু শেখ রাসেলকেও ছাড় দেয়া হয় নাই। বঙ্গবন্ধু সহ শেখ রাসেলের জন্য সকল সদস্যদের জান্নাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে প্রধানমন্ত্রীর জন্য সুস্থ্য কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি আগামী যুবলীগকে শক্তিশালী করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সকল নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, গোগনগর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরু সিকদার, আলীরটেক ইউনিয়ন যুবলীগ নেতা এসবি শাহিন সরকার, কামরুল হাসান পারভেজ, সেকান্দার আলী।


