Logo
Logo
×

বিশেষ সংবাদ

শিশু শেখ রাসেল ইতিহাসের একটি নিষ্পাপ শিশুর নাম : উজ্জ্বল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০২:৫৩ পিএম

শিশু শেখ রাসেল ইতিহাসের একটি নিষ্পাপ শিশুর নাম : উজ্জ্বল
Swapno


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ। মঙ্গলবার ১৮ অক্টোবর সকাল ১০টায় শহরের শেখ রাসেল পার্কে শিশুদের নিয়ে কেক কাটেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।

 

 

 

এ সময় মহানগর যুবলীগ নেতা উজ্জ্বল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ছিলেন শেখ রাসেল। দেশকে পিছিয়ে ফেলতে এই শিশু রাসেলকেও হত্যা করতে দ্বিধাবোধ করেনি সেই খুনিরা। শেখ রাসেল ছিলো ১০ বছরের একজন শিশু ছেলে।

 

 

 

সেই শিশু শেখ রাসেল এখন ইতিহাসের একটি নিষ্পাপ শিশুর নাম। উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ,মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, সাংগঠনিক সেলিম আজাহার, তথ্য ও গবেষনা সম্পাদক মোয়োজ্জেম হোসেন লাভলু।

 

 

 

কার্যকরি সদস্য ফয়েজুল ইসলাম রুবেল, ১২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ মিয়া, মোস্তাক আহম্মেদ, ১৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আবায়ক বিপ্লব বসু, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক ইকবাল বাবু, ১৮নং ওয়ার্ড সভাপতি আব্দুর খালেক।

 

 

 

সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভুইয়া, ১৪নং ওয়ার্ড সভাপতি শামসুল করিম,সাধারণ সম্পাদক আব্দুর কাইয়ূম, মহানগর যুবলীগ নেতা আব্দুর রউফ খোকন, মামুন শেখ, অসিন আহম্মেদসহ প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন