অর্থ পাচারকারীরা প্রধানমন্ত্রীর বদনাম করছেন: সাবেক বিচারপতি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ০৬:১২ পিএম
শেখ রাসেলের প্রতি সম্মান জানাতে সরকারের প্রতি আহবান জানিয়ে সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম বলেছেন, ‘এদেশের টাকা লুট করে যারা বেগমপাড়ায় বাড়ি ঘর করেছেন তাদের টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।’
গত মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় সেগুন রেস্টুরেন্টে সার্ক কালচারাল ফোরাম ও সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত শেখ রাসেল দিবস উদযাপন ও বাংলাদেশ ভারত মৈত্রী উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম মমতাজ করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বক্স, ড. অপূর্ব কুমার বিশ্বাস, ড. মেহবুব হাসান, ড. মোস্তাফিজুর রহমান, ড. অরবিন্দ সাহা, অধ্যক্ষ গোলাম ফারুক ও ড. রতন কুমার বাড়ৈ, ড. অনিমা বাড়ৈ, কবি শেখ আবদুল্লাহ, নবীগঞ্জ গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষিকা সায়মা খানম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ‘বিদেশে যারা অবৈধ ভাবে অর্থ পাচার করেছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। তারা সরকারর বদনাম করেছে। দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদনাম হয়েছে।’
অনুষ্ঠানে সার্ক কালচারাল ফোরামের পক্ষ থেকে ভারতীয় গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দেশিয় কয়েকজন সম্মাননা দেওয়া হয়। শিক্ষা বিস্তার ও মানব কল্যানে অবদানের জন্য নবীগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক সায়মা খানমকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এন.এইচ/জেসি


