সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৬
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৬:৩২ পিএম
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার (১৯ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত অভিযানে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এ আসামিদের গ্রেফতার করে বলে জানান পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, যশোরের মনিরামপুরের মুক্তাপুর এলাকার আলী হোসেনের ছেলে রাকিব (২০), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মো; শামীমের ছেলে নাজমুল , মুক্তিনগরের শহীদ ভূইয়ার ছেলে নয়ণ ভূইয়া (২৮) সিদ্ধিরগঞ্জের সি আই খোলর এলাকার মৃত আঃ কবিরের ছেলে ইকবাল হোসেন (৩৮)।
সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার নাছির সরদারের ছেলে রাজন (২৬), মিজমিজি বাতেন পাড়া এলাকার মাসুমের ছেলে মুরাদ (২২), মিজমিজি পূর্ব-পাড়া এলাকার রহিমের ছেলে সাগড় (২২), সুমিল পাড়া এলাকার মৃত রহিমের ছেলে জুয়েল (২৮), গোদনাইল এলাকার মৃত হাসান আলির ছেলে রতন আলি (৩০), একই এলাকার আহসানুল্লাহর ছেলে আব্দুল্লাহ (২৫)।
বার্মা স্টান্ড এলাকার মঈনের ছেলে টুটুল (২৫), আজীবপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ শাহা আলম, হাউজিং এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ সামসুল আলম, হিরাঝিল এলাকার রাসেলের ছেলে সাগর।
নিমাইকাশারী এলাকার জামাল উদ্দিনের ছেলে সালাউদ্দিন ও মৃত হযরত আলীর ছেলে মোঃ আনোয়ার, গ্রেফতারের বিষটি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ দুপুরে আদালতে পাঠান হয়েছে। এন.এইচ/জেসি


