তূর্যের ব্যারিষ্টার অব ল’ ডিগ্রি অর্জন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১০:৪৮ পিএম
সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন (সাজুর) এর পুত্র তাহমিদ তাজওয়ার তূর্য ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস্ থেকে মাস্টার্স অব ল’ ডিগ্রী শেষে গত বৎসর ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড, বৃষ্টল থেকে ব্যারিস্টার অব ল’ ডিগ্রী অর্জন করেছেন। লিংকন্স ইন থেকে গত ১১ অক্টোবর ‘২২ call to the Bar এর convocation এ সনদ গ্রহণ করেছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তূর্যের মমতাময়ী মা সুপ্রীম কোর্টের এডভোকেট সেলিনা আক্তার চৌধুরী । সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্রের এই অর্জনের বিষয়ে জানান, ‘পারিবারিক দায়বদ্ধতা ও পেশাগত দায়িত্ববোধের কারণে বাবা হিসেবে আমি সেখানে যেতে পারিনি । তূর্য’র পেশাগত সফলতার জন্য আমরা বাবা-মা, দাদু ও ওর একমাত্র বোন ফাতেহা নূর তাহিয়া সকলের কাছে দোয়া প্রার্থী।’


