# আমি অসুস্থ : আনোয়ার হোসেন
# আমাকে বলা হয়েছে : আবদুল হাই
# হাই ভাইকে বলতে পারি নাই : শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন,অন্যান্য সময়ের মত আজকেও লিখবে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত।
আবদুল হাই ভাইকে এই অনুষ্ঠানের কথা কইতে পারি নাই, আর আনোয়ার ভাই অসুস্থ আছেন। তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে উঠেন তার জন্য আমাদের দোয়া করা উচিৎ। গতকাল শুক্রবার জেলা মহানগর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
তার বক্তব্যের শেষ হওয়ার এসে ৩০ আগে এই কথা বলেন। কিন্তু তার আগে বক্তব্যের ১৪ মিনিট থেকে ১৫ মিনিটের সময় বলেন, এখানে খোকন সাহা, বাদল, চন্দন শীল আছে কিন্তু আব্দুল হাই এবং আনোয়ার ভাইকে বলতে পারি নাই।
এদিকে সম্মেলন প্রস্তুতি সভায় ক্ষমতাসীন দল জন্ম নেয়াে জেলার সভাপতি আবদুল হাই এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত না থাকায় নেতা কর্মীদের মাঝে ব্যপক আলোচনা সমালোচনা তৈরী হয়।
সেই সাথে এই নেতারা দাওয়াত নে পেলেও তাদের এই প্রস্তুতি সভায় থাকা উচিৎ ছিল বলে মনে করেন নেতা কর্মীরা। প্রস্তুতি সভায় উপস্থিত থাকার বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, তাকে এই সভার কথা বলা হয়েছে। কিন্তু তিনি অসুস্থ ছিলেন বলে থাকতে পারেন নাই।
অপর দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, আমাকে বলা হয় নাই। এটা জেলার না এমপি সাপের সভা ছিল। তবে তার দুই মিনিট পরে আবার ফোন ব্যাক করে তিনি বলেন, আমাকে ফোন করে বলা হয়েছে কিন্তু আমি সম্মেলন নিয়ে ব্যস্ত ছিলাম। মাঠ পরিদর্শনে গিয়েছি।
এদিকে সম্মেলন প্রস্তুতি সভায়ও এমপি শামীম ওসমান নাসিক মেয়র আইভীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুজিবর ভাইয়ের মত প্রবীন লোক কান্না করে আমাকে জিজ্ঞেস করে অমুকের (মেয়রের) গাড়িতে বিএনপির সন্ত্রাসীরা কেন। আমি জবাব দিতে পারি না।
আমার কাছে উত্তর থাকে না। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান। এখন মাসে মাসে থানায় থানায় মীর জাফর জন্ম নেয়। হাইব্রিডদের ধাক্কায় ত্যাগীরা কোনঠাসা। যখন কেউ দেখে ত্যাগীরা মূল্যায়িত হয় তখন অন্যান্য ত্যাগীরা খুশি হয়।
উল্লেখ্য গত ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড সদস্য পদে মজিবুর লঠারীর মাধ্যমে জয়ী হন। নির্বাচনের দিন নাসিক মেয়র আইভীর সাথে বিএনপির কাউন্সিলরদের দেখা যায়। সেই ঘটনা তার বক্তব্যে ফুটে উঠে। এন.এইচ/জেসি


