Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লায় অস্ত্র-গুলি-মাদকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী সাল্লু গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৩:৩০ পিএম

ফতুল্লায় অস্ত্র-গুলি-মাদকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী সাল্লু গ্রেফতার
Swapno

 


অস্ত্র, কার্তুজ (গুলি) ও মাদকসহ ফতুল্লার কাশিপুর এলাকার দূর্র্ধষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাল্লু (২৭)কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত সালাউদ্দিন ওরফে সাল্লু ফতুল্লা মডেল থানার পশ্চিম ভোলাইলের সফর আলীর পুত্র।

 

 

সাল্লুর গ্রেফতারে এলাকাবসীর মাঝে স্বস্তি নেমে এসেছে। শুক্রবার রাত সাতটার দিকে তাকে ফতুল্লা মডেল থানার কাশিপুর বাংলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাল্লুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ষোল টিরও বেশী মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিয়াজুল হক দিপুর নির্দেশে ফতুল্লা মডেল থানার পরিদর্শক তদন্ত মহসিন মিয়া নেতৃত্বে পরিদর্শক মাসুদ রানা, উপপরিদর্শক হুমায়ুন কবির(টু), শহিদুল ইসলাম, সহকারী উপ পরিদর্শক সেলিম, শেখ রাজু,ওবায়েদুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

 

 

শুক্রবার রাত সাতটার দিকে কাশিপুর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে দেওভোগ-কাশিপুর,মুলিবাশ এলাকার মূর্তিমান আতংক দুর্র্ধষ সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী সালাউদ্দিন ওরফ সাল্লু কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে পুলিশ চার রাউন্ড তাজা গুলি, দেশীয় তৈরি একটি রিভালবার ও  হেরোইন উদ্ধার করে পুলিশ।

 

 

গ্রেফতারেরকৃত বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মহসিন জানান,অস্ত্র, কার্তুজ(গুলি) ও হেরোইন সহ কাশিপুর বাংলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ষোলটি মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন