Logo
Logo
×

বিশেষ সংবাদ

এক মঞ্চে বসবেন আইভী-শামীম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৪:১৯ পিএম

এক মঞ্চে বসবেন আইভী-শামীম
Swapno



নারায়ণগঞ্জের রাজনীতিতে আইভী-শামীম দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে। একজন ডানে গেলে আরেকজন চলে বামে। কথার যুদ্ধে কেউ কাউকে ছাড় নয়।

 

 

এক মঞ্চে সমাবেশে একসাথে না দেখা গেলেও সর্বশেষ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে একসাথে দেখা গেছে প্রভাবশালী এ দুই রাজনীতিবীদকে। মঞ্চের প্রথম সারিতে বসলেও মেয়র সেলিনা হায়াত আইভী ও শামীম ওসমান বসেছিলেন দুজন দুই পাশে।

 

 

সম্মেলন চলাকালে বা শেষেও এই নেতার মধ্যে কোন আলাপ চারিতা বা কুশল বিনিময়ের ঘটনাও ঘটেনি। এর আগে চলতি বছরে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এক টেবিলে বসেছিলেন তারা। তবে সেদিনও তাদের মধ্যে কোনো কথা হয়নি।

 

 

এক আপরের দিকেও তাকাননি। সকল প্রস্ততি সম্পন্ন। আগামীকাল ২৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলন। এদিন তাদের দুজনকে আমন্ত্রন করা হয়েছে মঞ্চে উপস্থিত থাকার জন্য।

 

 

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা মির্জা আজম উপস্থিত থাকবেন। উদ্বোধক কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক উপস্থিত থাকবেন।

 

 

এছাড়াও কেন্দ্রীয় আওয়ামীলীগের শীর্ষ নেতারাসহ নারায়ণগঞ্জ আওয়ামীলীগের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, সম্মেলনের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।

 

 

নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে। কেন্দ্রের সাধারণ সম্পদক ওবায়দুল কাদেরসহ ১২-১৩ নেতা এ সস্মেলনে উপস্থিত থাকবেন। আশা করছি আগামীকাল ৫০-৬০ হাজার লোকজনের সমাগম ঘটবে এ সম্মেলনে।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন