বন্দর থানার নতুন ওসিকে আকতারের নেতৃত্বে অভ্যর্থনা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৪:৪২ পিএম
বন্দর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিককে বন্দরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন (বিএ)’র নেতৃত্বে ফুল দিয়ে অভ্যর্থনা প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় আকতার হোসেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বন্দর থানায় এই শুভেচ্ছা প্রদান করেন। এ সময় সমসাময়িক বিষয়সহ বন্দরের বিভিন্ন উন্নয়ন নিয়ে ওসি’র সাথে কুশল বিনিময় করেন নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক জবেদ আলী, যুগ্ম আহ্বায়ক আলীম মিয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জুলহাস সরকার, আ’লীগ নেতা সানাউল্লাহ, মেহেদী হাসান সোহেল।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোজাম্মেল হক, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, কার্যকরী সদস্য মো. মামুন, ইউনিয়ন৫নং ওয়ার্ড সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক পিয়ার আলী, আওয়ামী লীগ নেতা মো. সুমন মিয়া, মো. বাদল, নদী প্রমূখ। এন.এইচ/জেসি


