Logo
Logo
×

বিশেষ সংবাদ

না.গঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০১:৫১ পিএম

না.গঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল
Swapno


নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল ঘোষণা করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে রোববার (২৩ অক্টোবর) জেলা সম্মেলন থেকে এই ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

 

 

তিনি বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। সে কারণে সারাদেশে বৃষ্টি পড়বে। এ কারণেই আগামী ২৫ অক্টোবর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যে সম্মেলন ছিল, সেই সম্মেলন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয কমিটির পক্ষ থেকে বাতিল ঘোষণা করছি।

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই‘র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উক্ত মহানগর আওয়ামী লীগের সম্মেলনেও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রধান অতিথি থাকার কথা ছিল। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন