Logo
Logo
×

বিশেষ সংবাদ

চার্জশীট পর্যন্ত জামিন পেলেন সাবেক এমপি গিয়াস

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৪:৪৫ পিএম

চার্জশীট পর্যন্ত জামিন পেলেন সাবেক এমপি গিয়াস
Swapno


নারায়ণগঞ্জ বিএনপি পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় চাজশীর্ট পযর্ন্ত জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনসহ ৬ জন।  

 

 

২৩ অক্টোবর নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান তারা। এর আগে ১২ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন তারা।

 

 

জামিন প্রাপ্তরা হলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন, আকবর হোসেন, মোস্তফা মেম্বার, আনিসসহ আরও দুইজন।

 

 

তাদের পক্ষে আইনজীবী ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান, অ্যাড. হাবিবুর রহমান মাসুম, অ্যাড. টুটুল, অ্যাড. জাকির হোসেন, অ্যাড. বারী ভূইয়া, অ্যাড. মাঈনুদ্দীন ও অ্যাড. রোকন।

 

 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি গিয়াসউদ্দিনসহ ৭১ জনের নাম উল্লেখ করে ৫ হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন