Logo
Logo
×

বিশেষ সংবাদ

সুদিনে অনেক পাখি দেখা যায়, মঞ্চে জায়গা দেয়া যায় না : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৫:৪২ পিএম

সুদিনে অনেক পাখি দেখা যায়, মঞ্চে জায়গা দেয়া যায় না : শামীম ওসমান
Swapno


# কমিটির অনেককে আমি শামীম ওসমান, নিজেও চিনি নাই


নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আজকে সুদিনে অনেক পাখি দেখা যায়, সেদিন পাখির অভাব অনেক বেশী ছিল। এখন মঞ্চে জায়গা দেয়া যায় না, তখনতো মঞ্চ খালি ছিল।

 

 

আর বিএনপি জামাতের আস্ফালন সম্পর্কে আমি কাদের ভাইকে বলতে চাই, আজম ভাইকে বলতে চাই, আমাদেরকে নির্দেশ দিবেন নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় বসে আছে, কখন রাজপথে নামতে হবে; আমরা প্রস্তুত আছি।’    

 

 

তিনি আরও বলেন, ‘আমার আর  চাওয়া পাওয়ার কিছু নাই আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে বলছি না; আমি নারায়ণগঞ্জের মানুষ হিসেবে বলতে চাই আমি এ কে এম শামসুজ্জোহার সন্তান হিসেবে বলছি না; আমি খান সাহেব ওসমান আলীর নাতি হিসেবে বলতে চাই না, নাসিম ওসমানের ছোট ভাই হিসেবে বলতে চাই না।

 

 

আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জাতির পিতার কন্যা শেখ হাসিনা জাতির জনকের কন্যা। আমার মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ভাই নারায়ণগঞ্জে যে উন্নায়ন হয়েছে যদি ১০০টা উন্নয়ন হয়ে থাকে ৭০ টা উন্নায়নের দাবিদার হচ্ছে আমাদের সড়ক ও সেতু মন্ত্রী।

 

 

নারায়ণগঞ্জে যে ব্রীজ আমার বড় ভাই নাসিম ওসমানের নামে করা হয়েছিল সেই ব্রীজের সময় জাতির পিতার কন্যা শেখ হাসিনা বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যে তিনি খান সাহেব ওসমান আলীর সম্পর্কে বলেছেন, বায়তুল আমান সম্পর্কে বলেছেন,  বায়তুল আমান ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ঘাঁটি।

 

 

উনি বলেছে আমাদের পিতার কথা উনাকে মুক্ত করতে গিয়ে; সেদিন গুলি খেয়েছেন। উনি বলেছেন আমার বড় ভাই নাসিম ওসমানের কথা বঙ্গবন্ধু হত্যার পর তার নববধূ স্ত্রীকে রেখে; সেদিন হাতে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছেন। এরপরে আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই।’

 

 

তিনি আরও বলেন, কিন্তু একটা কথাই আমার একটু খারাপ লেগেছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিলো। ছিলো বলেছেন, খান সাহেব ওসমান আলী, একেএম শামসুজ্জোহার ঘাঁটি ছিলো, আমরা এই ছিলতে থাকতে চাই না। আওয়ামী লীগের সমস্ত নেতা-কর্মীদের সামনে বলতে চাই আকাশে শকুন উড়ছে; মানচিত্রে থাবা দিবে।

 

 

আমরা প্রমাণ করতে চাই; নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি ছিল, নারায়ণগঞ্জে ঘাঁটি আছে এবং ভবিষ্যতেও আওয়ামী লীগের ঘাঁটি থাকবে। এই উদ্দেশ্যে আমি কাদের ভাইয়ের কাছে, আযম ভাইয়ের কাছে বলতে চাই সভাপতি সাধারণ সম্পাদক যেই হোক না কেন মানুষ তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন চায় হাইব্রীডের ধাক্কা খেতে চায় না।

 

 

চন্দন শীলকে জেলা পরিষদের চেয়ারম্যান বানানো হয়েছে, যার দুই পা বোমা হামলায় উড়ে গিয়েছিল। খুশি হয়েছে তৃণমূল নেতা-কর্মীরা, খুশি হয়েছে আনোয়ার ভাই খুশি হয়েছে হাই ভাই। গত কমিটিতে আমি নিজেও কয়েকজনকে চিনি নাই আমি নিজে শামীম ওসমান চিনতে পারি নাই এটা কে।

 

 

ওই শকুনের দল একাত্তরের পরাজিত শক্তি থাবা দিচ্ছে বাংলাদেশের মানচিত্রকে। শেখ হাসিনা এখন বাংলাদেশের সম্পদ না শেখ হাসিনা এখন বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের আগামীর ভবিষ্যৎ তাই শেখ হাসিনার শক্তিকে ধরে রাখার জন্য যতটুকু সম্ভব তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদেরকে মূল্যায়ন করা প্রয়োজন।

 

 

বিশ্বাস নিয়ে বলতে চাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীতে জাতীয় পিতার কন্যা শেখ হাসিনা যখন আবার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বলবেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিলো; নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি আছে এবং থাকবে আমরা এই আহবান জানাই।

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরি পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার।

 

 

আরো উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, পাট ও বস্ত্রমন্ত্রী নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবু।

 

 

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন