Logo
Logo
×

বিশেষ সংবাদ

পুলিশ সদস্যদের মাদকের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে ব্যবস্থা:এসপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৮:১৪ পিএম

পুলিশ সদস্যদের মাদকের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে ব্যবস্থা:এসপি
Swapno


নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি)  গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘১৯৭২ সালে বঙ্গবন্ধু যখন রাজারবাগ এসেছিলেন, তখন বলেছিলেন প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে কমিউনিটির সাথে মিশে কাজ করার ব্যবস্থা করো। আমাদের ‘পুলিশ রেজুলেশন অব বেঙ্গল’ এ লেখা আছে কিভাবে আমরা জেলা, উপজেলা, ইউনিয়নের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে পারবো, নির্দেশনা আছে।

 

 

দেরিতে হলেও আমাদের বাংলাদেশে কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থাটা চালু করতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। আজকের এই কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম থেকে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মাদক নির্মূল করার জন্য আমাদের পুলিশের যা যা করা লাগে আমরা তাই করবো।’

 

 

আমি গ্যারান্টি দিলাম, ‘আমার যদি কোন পুলিশ সদস্য এই মাদকের সাথে জড়িত পাওয়া যায়, তার চাকরি থাকবে না। আর এটা আমি গ্যারান্টি দিলাম, আমার কোন পুলিশ সদস্য মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকবে না। আপনাদের সাহায্য সহযোগীতা লাগবে। মাদকের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো ট্রলারেন্স সেটা আমরা ফলো করবো ইনশাআল্লাহ।  

 

 

এর বাইরেও আমাদের আরও দুইটা জিনিস আছে, নারী নির্যাতন, ইভটিজিং ও কিশোর অপরাধ।  শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে নারায়ণগঞ্জ জেলা ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি এই জেলায় আসার পর ঘোষণা করেছিলাম-মাদক নির্মূল, কিশোর গ্যাং নির্মুল ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করার।

 

 

কিশোর গ্যাং প্রতিরোধ করার জন্য আমাদের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। কমিউনিটি পুলিশিং সদস্যদের নিয়ে আমরা একটি লিষ্ট তৈরী করেছি। এবং আমরা ধরে ধরে তাদের আইনের আওতায় নিয়ে আসছি।  

 

 

আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে আমার বিশ্বাস নারায়ণগঞ্জে কোন অপরাধ থাকবে বলে মনে হয় না। তিনি বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে ধাবিত হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উন্নয়ণের ধারা অব্যহত রাখার জন্য আমরা কাজ করবো।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন