Logo
Logo
×

বিশেষ সংবাদ

সামাজিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে কমিউনিটি পুলিশিং প্রয়োজন: ডিসি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৮:৪১ পিএম

সামাজিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে কমিউনিটি পুলিশিং প্রয়োজন: ডিসি
Swapno


নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, ‘কমিউনিটি পুলিশিং এর কন্সেপ্টটা আরও ১৯১ বছর আগের। ব্রিটিশ স্টেট ম্যান রবাট পিল নামে একজন এই কমিউনিটি পুলিশিং এর কন্সেপ্ট চালু করেন। আমি বরাবরই বলি, পুলিশ প্রশাসন আইনশৃংঙ্খলা রাক্ষাকারী বাহিনী দিয়ে সব সম্ভব হয় না। আমরা অনেক কিছু পারি কিন্তু সব কিছু পারি না।

 

 

আর সব কিছুর জন্য দরকার সকল মানুষের সহযোগীতা। আমরা যখন আইন প্রয়োগ করি এটা সোসাইটিতে যেমন এক্সেপ্টবল হয়, যারা জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে যখন আইন প্রয়োগ করি, সেটা আরও সার্থক হয়, তার স্থায়ীত্ব থাকে। মানুষ তখন মনে করে না আমি তাকে টর্চার করলাম; তখন মানুষ আইনের প্রয়োগ মেনে চলে।

 

 

আমরা যুগে যুগে আইন সৃষ্টি করেছি, সমাজে  শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার জন্য, দেশের উন্নয়নের জন্য। এগুলো করতে গিয়ে অনেক সময় আমাদের বাধার সম্মুক্ষিণ হতে হয়। আমাদের ঘেরাও করে ফেলে।’ শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে নারায়ণগঞ্জ জেলা ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 

 

ডিসি বলেন, কিছুদিন আগে আমরা চনপাড়া বস্তিতে উচ্ছেদ করতে গিয়েছিলাম, আমরা আসামী ধরতে গিয়েছি, মাদকের বিরুদ্ধে ফাইট করতে গিয়েছি। সেখানে কিছু মানুষ আমাদের ঘিরে ফেলে।

 

 

আজকে বাল্য বিবাহের কথা বলি, মাদকের কথা বলি, জঙ্গিবাদের কথা বলি, ট্রাফিক ম্যানেজমেন্টর কথা বলি। আর এই জন্যই আমাদের কমিউনিটি পুলিশিং। এর মাধ্যমেই আমাদের নতুন কনন্সেপ্ট  সকল মানুষের কাছে গ্রহনযোগ্য হবে, আমরা সামাজিক ভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবো, দেশের উন্নয়নে কাজ করতে পারবো।’
 

 

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য কাজ করছেন, বঙ্গবন্ধুর আদর্শে কাজ করছি আমরা। আর এখানে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি তাহলে দেশের কাঙ্খিত উন্নয়নে কাজ করতে পারবো। ২০৪১ সালের যে দেশের স্বপ্ন দেখি,  সে স্বপ্ন অর্জন করতে পারবো।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন