প্রতিবন্ধীদের দক্ষতা বৃদ্ধির জন্য ফিউচারমের্কাস প্রকল্পের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১০:০২ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ফিউচারমের্কাস প্রকল্পের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর ভবনে সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
নারায়নগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. লিটন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকেএমইএ’র কার্যকরি সভাপতি মোহাম্মদ হাতেম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা।
নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, জেলা সমাজসেবা উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক সোহেল আক্তার সোহান, জেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উপদেষ্টা মো.ফারুক সহ প্রমুখ।
এসময় বক্তব্যে বক্তারা বলেন, নারায়নগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ দাতা সংস্থা সাইট সেভার্সের আর্থিক সহায়তায় ১৮ মাস মেয়াদি ফিউচারমেকার্স প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও টাঙ্গাইলে বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির মাধ্যমে ৭২০ জন প্রতিবন্ধী যুবককে দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণের মাধ্যমে কর্ম উপযোগী করে গড়ে তোলা হবে এবং একই সাথে ১৪৫ জন প্রতিবদ্ধী ব্যক্তির চাকুরীর ব্যবস্থা করা হবে। প্রকল্পটির মাধ্যমে নারায়ণগঞ্জে ২৪০ জন প্রতিবন্ধী ব্যক্তির দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ও ৫০ জনকে চাকুরী দেওয়া হবে। এন.এইচ/জেসি


