Logo
Logo
×

বিশেষ সংবাদ

জেলার শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা সাদিয়া শারমিন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম

জেলার শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা সাদিয়া শারমিন
Swapno


জাতীয় যুবদিবস ২০২২ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে জেলার শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে সম্মারণা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন সাদিয়া শারমিন। গতকাল মঙ্গলবার ( ১ নভেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহারিয়া রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

 

 

জানা যায়, জেলা শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা সাদিয়া শারমিন নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির এর মেজো মেয়ে। তিনি ২০১২ সালেও জেলার শ্রেষ্ঠ কম্পিউটার এ প্রশিক্ষণে পুরষ্কার পান।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন