ফতুল্লা রিপোর্টার্স ইউনিটের সভাপতি নুরু এবং সম্পাদক সোহেল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৮:১৫ পিএম
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর (মঙ্গলবার) সকালে ফতুল্লা থানা গেইট সংলগ্ন আমির সুপার মার্কেটের ২য় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধীতায় সংগঠনের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু সভাপতি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচনের সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্ধী প্রার্থী থেকে ৮ভোট বেশি পেয়ে মোঃ সোহেল সাধারন সম্পাদক হিসেবে এবং ফয়সাল আহাম্মেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে বিজয় লাভ করেন।
এদিকে সংগঠনের কার্য্যকরী কমিটিতে অন্যান্য পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় যে সকল নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিতরা হলো-ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ গোলাম সবুজ, সহ-সভাপতি-মিল্টন চেীধুরী
যুগ্ন-সাধারন সম্পাদক রনি কুমার দাস, সহ-সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ আল-আমিন চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লীজা আক্তার, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রাসেল, দপ্তর সম্পাদক সোনালী আক্তার, কার্যকরী সদস্য-১ উত্তম কুমার সাহা, কার্যকরী সদস্য-২ কামরুল ইসলাম অপু, কার্যকরী সদস্য-৩ মোতালেব চেীধুরী।


