Logo
Logo
×

বিশেষ সংবাদ

ম্যানেজে শওকতের দৌড়ঝাঁপ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম

ম্যানেজে শওকতের দৌড়ঝাঁপ
Swapno


#  শওকতের এতো বিপুল সম্পত্তি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা


ক্ষমতাসীন দল নারায়ণগঞ্জ ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী। তিনি এমপি শামীম ওসমানেে ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও পরিচিত। তাকে নিয়ে ইতোমধ্যে শারা শহরে ছেলে জেলা জুরে আলোচন সমালোচনা চলছে।

 

 

তার কারণ হলো এই জনপ্রতিনিধির বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে দুদক কার্যালয়ে অভিযোগ দিয়েছে স্থানীয়রা। অভিযোগ উঠেছে দুদকের জাল থেকে নিজেকে রক্ষার জন্য টাকার বান্ডিল নিয়ে দৌড়ঝাঁপ করছেন ক্ষমতাসীন দলের এই জনপ্রতিনিধি নৌকার চেয়ারম্যান শওকত আলী এদিকে এবার পরিবেশ দূষনের অভিযোগ তুলে শওকত চেয়ারম্যানের বিরুদ্ধে পরিবেশ ও জলবায় পরিবর্তন মন্ত্রণালয় অভিযোগ দেয়া হয়েছে।

 

 


এদিকে এদিকে দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিভিন্ন উপায়ে সাধারন থেকে অসাধরণ হয়ে গেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী। তিনি প্রভাবশালী এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ লোক তারও প্রভাব রয়েছে বিশাল।

 

 

এবার বক্তাবলীর মানুষ ক্ষিপ্ত হয়ে এই জনপ্রতিনিধির বিরুদ্ধে বিভিন্ন উপায়ে অর্থ দূর্নীতির অভিযোগ তুলে দুদকে অভিযোগ দেয়া হয়েছে। গতকাল দৈনিক যুগের চিন্তা পত্রিকায় নৌকার শওকতের এত টাকা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ নিয়ে নগরীতে তাকে নিয়ে ব্যপক আলোচনা-সামলোচনা তৈরী হয়।

 

 

এছাড়া নাগরিক সমাজ থেকে প্রশ্ন উঠেছে তিনি একজন জনপ্রতিনিধি হয়ে কি করে এত টাকা দূর্নীতি করেন। কেননা জনপ্রতিনিধিরা স্বাভাবিকভাবে জনগণের সেবা করে থাকেন। অথচ এই সেবার নামে তারা দুর্নীতি করে থাকেন মানুষ খুবই কম জানে। যখনই গণমাধ্যমে তা প্রকাশিত হয় তখনি সকলের টনক নড়ে।

 


জানা যায়, এবার ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলীর মালিকানাধীন নূরানী ব্রিক ফিল্ড নামক  অবৈধভাবে ইটভাটা স্থাপনের ফলে এলাকায় দূষন সৃষ্টি করায় পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অভিযোগ দেয়া হয়।

 

 

বক্তাবলীর ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোপাল নগর এলাকাবাসাী তার বিরুদ্ধে এই অভিযোগ প্রদান করেন। অভিযোগে উল্লেখ্য করা হয়, বক্তাবলী ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড উত্তর গোপালনগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি অমান্য করিয়া অবৈধভাবে পরিবেশ অধিদপ্তর হইতে লাইসেন্স তৈরী করিয়া নূরাণী ব্রিক ফিলড নামক ইটভাটা স্থাপন করিয়া আফাজুল ইসলাম গং দীর্ঘদিন যাবত ইটভাটা পরিচালনা করিয়া আসিতেছে।

 

 

ইটাভাটাটি স্থাপনের ফলে ওই এলাকায় বসবাসকারী জনগণের স্বাস্থ্য হানির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগে বলা হয়। আর এতে করে অনেকেই ইটভাটার ধোয়ার কারনে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে। ইটভাটাটি গ্রামের প্রায় ৫০ ফুটের মধ্যে স্থাপন করা হইয়াছে।

 

 

ইটাভাটা স্থাপনে ২০১৩ সনে সরকার কর্তৃক পাশকৃত ইটভাটা স্থাপনের ৮(১) আইনের কোন নিয়ম-কানুন মানা হয়নি বলে জানান স্থানীয়রা। এলাকাবাসী অনেক চেষ্টা তদ্বির করেও ইটাভাটাটি বন্ধ করতে পারতেছে না। সব সময় ইটভাটা হইতে বাহির হওয়া ধোয়া বাড়ীঘরে ঢুকে এলাকায় এককারাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করে।

 

 

এলাকার ফলাদি গাছগাছরা ধোয়ার কারনে আগের মত ফলন হয় না। শুধু তাহাই নয় এলাকায় বসবাসকারী ছোট ছোট শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যে জমিতে ফসল হইত সেই সমস্ত জমির মাটি কাটিয়া নিয়া বিশালাকার জলাশয় সৃষ্টি করেন তার ইটভাটা।

 

 

সদয় জ্ঞাতার্থে এতদসংগে ২০১৩ সনে সরকার কর্তৃক পাশকৃত ইটভাটা স্থাপনের ৮(১) এর একটি ফটোকপি সংযুক্ত করে জমা দেয়া হয়। অন্যদিকে পরিবশে বিশ্লেষকদের মতে জমির মাটি কেটে নিয়ে যাওয়ায় ভূমির উর্বরা শক্তি কমে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।

 

 

এতে করে কৃষি জমি ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বাড়তি খাদ্যের চাহিদা মেটানোর অভাব পরতে পারে। কেননা স্থানীয়দের মতে বক্তাবলী কৃষকরা শহরের শাক সবজি সরবরাহ করে থাকে। এতে করে পরিবেশগত ভারসাম্যহীনতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে ফসলহানি ও খাদ্যাভাবের সংকটকে পরতে পারে বলে অভিযোগ পরিবেশ বিদদের মতে।

 

 


ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জানান, আমি ১৯৮২ সন থেকে ইট ভাটার ব্যবসা করে আসছি। তখন এই অঞ্চল ছিল পুরো চক। তেমন একটা মানুষেরও কোন বসবাস ছিলনা।

 

 

আর আমার ব্যবসার সকল ধরনের বৈধতা সহ লাইেেসন্স নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। এমনকি পরিবেশ অধিদপ্তর থেকেও আমার ইটভাটার অনুমোদন আছে। কিন্তু একটি কুচক্রী মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য তারা মিথ্যা অভিযোগ দিচ্ছে। তার মিথ্যা অভিযোগ সত্যকে ঢাকতে পারবে না।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন