রিক্সাওয়ালা ও ভ্যানওয়ালা দিয়ে ওয়ার্ড কমিটি হইছে : আনোয়ার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৬:০৯ পিএম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, এমনও ওয়ার্ড কমিটি হয়েছে বিগত দিনে যেটা, এলাকায় রিক্সাওয়ালা ও ভ্যানওয়ালা দিয়ে ওয়ার্ড কমিটি হইসে। কিন্তু তাদের দিয়ে আওয়ামী লীগের কোনো কাজ হয়নি। তাই বলি আপনারা ওয়ার্ড কমিটিগুলো করবেন। এই ওয়ার্ড কমিটিতে শিক্ষিত, ভালো, আওয়ামী লীগের জন্য নিবেদিত লোক তৈরী করেন।
একটি ইউনিট কমিটিতে অনেক লোক আমাদের দরকার। নির্বাচন সামনে আসছে। আমরা ইউনিট ভিত্তিক সংগঠন করতে চাই। কেন্দ্র ভিত্তিক সংগঠন করতে চাই। জেল হত্যা ও মনির হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দুই নং রেলগেট এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত একটি আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন, বিএনপি থেকে আগত একটি লোককে যদি প্রেসিডেন্ট বানান, তাহলে ঐ কেন্দ্র আমাদের থাকবে না।
ঐ কেন্দ্র হুট করে বিএনপি নিয়ে যাবে। আমরা কিন্তু এমন করছি। বিএনপির লোক ভাড়া করে এনে, আমরা নৌকা মার্কার প্রতিক দিচ্ছি। যারা জামাত করতো। তাদেরকে আমরা নৌকা মার্কা দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে আনছি। তিনি বলেন, আজকে যারা পদ বাণিজ্য করছে। তাদের জেলা আওয়ামী লীগের কনফারেন্সে ওবায়েদুল কাদের সাহেব বলেছেন।
যারা পদ বাণিজ্য করেন, ভালো হয়ে যান। তারপরও নেতৃত্বে আবার চলে আসছে। তাই সবাইকে বলছি ভালো হয়ে যাই। আনোয়ার হোসেন বলেন, কিছু কিছু পত্রিকায় আমাদের বিকৃত করে লেখা হয়। আমার এবং খোকন সাহার মধ্যে একটি তিক্ত ভাব তৈরি করার জন্য। আমি ঐ পত্রিকার কাছে অনুরোধ করবো আসলে সঠিক তথ্য না নিয়ে বিকৃত প্রতিবেদন তৈরি না করার জন্য।
যারা ঐ বিশেষ পত্রিকাকে সহযোগিতা করেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই সমস্ত করে দলের অভ্যেন্তরে আর বিভেদ করবেন না। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মাসুদুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক জি.এম আরমান, সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও মাহমুদা মালা প্রমুখ।


