ফতুল্লাবাসীর কপালে চিন্তার ভাঁজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ০৬:১৪ পিএম
# ক্রমশই বাড়ছে খুন-ধর্ষণ-ছিনতাইসহ নানান অপকর্ম
বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ একটি অন্যতম জেলা। আর এই জেলা দেশের শীর্ষ ধনী জেলা হিসেবে পরিচিত। রাজনৈতিক ও বিভিন্ন কারনে এই নারায়ণগঞ্জের যেমন ব্যাপক সুনাম রয়েছে তেমনি বিভিন্ন সময় আলোচিত হত্যাকাণ্ড, গুম, ধর্ষণ, ছিনতাই, চুরি ডাকাতি, মাদক, সন্ত্রাসী কার্যক্রমের মত বিভিন্ন কুকর্মও রয়েছে।
কারনে এই নারায়ণগঞ্জের মানুষের জন্য কলঙ্কের কালো ছাপও রয়েছে। এ সকল কারনে নারায়ণগঞ্জকে এখন অপরাধের সাম্রাজ্য বলা হয়। আর এই নারায়ণগঞ্জ জেলার মধ্যে ফতুল্লা থানা এরিয়াকে অপরাধ সংগঠিত হওয়ার মূল জোন হিসেবে পরিচিত। জানা যায়, এই ফতুল্লা থানা এরিয়াতে বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলে একেক পর এক হত্যাকাণ্ড।
আর এই সকল হত্যাকান্ডের বেশিরভাগই দেখা কিশোর সংগঠিতভাবে। যাদের বয়স ১৬-২০ বছরের মধ্যে। এলাকায় আধিপত্য বিস্তাকে কেন্দ্র করে এই সকল কিশোররা জড়িয়ে পড়ে নানান অপকর্মে। এই সকল কিশোরকে ব্যবহার করে এলাকার চলে খুন, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ সংগঠিত হয় তাদের মাধ্যমে।
আর এই ফতুল্লায় এই সকল হত্যাকাণ্ড ছাড়াও নানান অপকর্ম প্রতিনিয়তই চলতে থাকে।তবে এসকল ঘটনার বিভিন্ন সময় আসামীরা গ্রেফতার হলেও আবার খুব শীঘ্রই তারা জামিন নিয়ে বেরিয়ে আসে এবং চালাতে থাকে তাদের আগের কার্যক্রম। যাতে করে প্রশাসনেরও কিছু করার থাকে না।
এই ফতুল্লার মানুষ এখন আতঙ্কের মধ্যে পার করে প্রতিটা সময়।তাই এই এলাকার মানুষের একটাই দাবি প্রশাসন যদি আরও কঠোর না হয় তাহলে কোনভাবেই সম্ভব হবে না এই সকল অপকর্ম হত্যাকাণ্ড বন্ধ করা। আর যদি এভাবে চলতে থাকে তাহলে কেউ হারাবে সন্তান কেউ হারাবে ভাই আবার কেউবা স্বামী।
শুধু তাই এ সকল সন্ত্রাসীরা বড় ধরনের অপরাধ করেও আইনের ফাঁক ফোকরের দিয়ে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করান চেষ্টা চালিয়ে যায়। আবার অনেকেই সেই সকল সন্ত্রাসীদের চাপে পড়ে অনেক মামলা চালাতেও ভয়ে থাকতে হয়। তবে বর্তমানে এই ফতুল্লার বেশ কয়েকটি হত্যাকাণ্ডে যুক্ত হয়েছে।
ব্যাপকহারে ছিনতাই আর কোন কোন জায়গাতে গভীর রাত হলেই দেশী অস্ত্র ঠেকিয়ে ব্যাটরি চালিত অটো রিকশা ছিনিয়ে নেওয়া হয় আর না দিতেই চাইলেই ছুরিকাঘাত করে হত্যা করা হয়। আর দিন দিন বেরেই চলছে একের পর এক অপরাধ যা থামাতে প্রশাসনেরও হিমশিম খেতে হচ্ছে। আর এই সকল কারনে ফতুল্লাবাসী এখন বেশ ভালো নেই প্রতিনিয়তই এই এলাকার মানুষের থাকতে আতঙ্কে।
এই সকল অপরাধীদের কালো থাবায় থেকে মুক্তি পেতে চায়।তা না হলে ফতুল্লার সাধারন জনগন হুমকির মধ্যে পড়বে। তাই ফতুল্লার জনসাধারণ মনে করেন এই এলাকার মানুষের সুবিধার্থে প্রশাসনের আরও তৎপরতা প্রয়োজন।আর প্রশাসন কঠোর অবস্থানে সেই সকল অপরাধীরা বিভিন্ন অপকর্ম করতে সাহস পাবে না। এন.এইচ/জেসি


