Logo
Logo
×

বিশেষ সংবাদ

দেশে দুর্ভিক্ষ হবে না :শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৭:৩৫ পিএম

দেশে দুর্ভিক্ষ হবে না :শামীম ওসমান
Swapno

 

চলো জেগে উঠি নতুন বিপ্লবে, নিজের খাদ্য নিজে উৎপাদনের মহোৎসবে’ এই স্লোগানকে সামনে রেখে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘স্লোগান’ সংগঠন । সোমবার (৭নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এই বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীম ওসমান বলেন, স্লোগান’র মাধ্যমে একটা অদ্ভুত সুন্দর প্রোগ্রাম হচ্ছে। যদি ধর্মের দিক দিয়ে ধরি তাহলে একটি গাছ রোপন করা সদকায়ে জারিয়া মধ্যে পড়ে ।

 

 

আজকে জাতির পিতার কন্যার আহবানে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, সারা বাংলাদেশের সবাই যদি এভাবে এগিয়ে আসে তা হলে দেশের উপকার হবে, দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আর দেশ মাথা উঁচু করে দাঁড়ালে সারা দেশের মানুষ এটার সুফল পাবে ।

 

 


তিনি বলেন, আজকে যে শিশুরা আমাদের হাত থেকে জাতীয় পতাকা নিল, আগামী দিনে তাদের জন্য  আমাদের  একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে হবে।আমার মনে হয় আজকে যারা এই উদ্যোগটা নিয়েছেন, তাদের মহৎ উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই বাচ্চাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যাবে ।

 

 

শামীম ওসমান বলেন, আজকে সারা পৃথিবীতে একটি অস্থিরতা চলছে। বৈশ্বিক কারণেই এ অস্থিরতা, যুদ্ধের কারণে অস্থির এবং বিভিন্ন কারণে অস্থির। বাংলাদেশে এর বাইরে আজকে যখন আপনারা দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে সুন্দর করার জন্য বীজ বিতরণ করছেন, ঠিক একই সময়  কিছু ষড়যন্ত্রকারী বাংলাদেশকে ধ্বংস করার জন্য ধ্বংসের বীজ বপন করছেন।

 

 

আমি  এখন ওই ধরনেরই কোন একটা জায়গা থেকে আসলাম। শুনলাম, জানলাম, বুঝলাম। তিনি আরও বলেন, বাংলাদেশের যে রিজার্ভ আছে তাতে দেশে দুর্ভিক্ষ হবে না। এটা নিয়ে পার্লামেন্টে উনি চুলচেরা বিশ্লেষণ করেছেন। উনি এই জায়গায় দুর্ভিক্ষের কথাটা এই জন্য বলেছেন যাতে আমরা সচেতন হই।

 

 

আমরা যদি আগে থেকে সচেতন ভাবে পদক্ষেপ গ্রহণ করি তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো । এর আগে শিশুদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি শামীম ওসমান স্লোগান সংগঠনের কর্ণধার শেখ শাফায়েত আলম সানির সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

 

 

অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, নারায়ণগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন