Logo
Logo
×

বিশেষ সংবাদ

১২নং ওয়ার্ডে গোলাম সারোয়ার এর স্মরণে বিনামূল্যে চক্ষু সেবা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১১:৪৪ পিএম

১২নং ওয়ার্ডে গোলাম সারোয়ার এর স্মরণে বিনামূল্যে চক্ষু সেবা
Swapno

 

নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নারায়নগঞ্জ শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ার স্মরণে বিনামূল্যে চক্ষু সেবা, ঔষধ বিতরণ ও ছানি রোগী বাছাই এর চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।

 

 

গতকাল রবিবার (১৩ নভেম্বর) নাসিক ১২নং ওয়ার্ড খানপুর দারুস সালাম এতিমখানায় ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা হাজী মো. হেদায়েত উল্লাহ খান এর আয়োজনে এ চক্ষু সেবার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু।

 

 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জয়নাল আবেদীন টুলু, শামসুজামান ভাষানি, মনির হোসেন মোল্লা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, নাসিক ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

 

 

১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী মো. সেলিম খান, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আসলাম, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. আমির হোসেন, শাহ-জামাল, রিয়েল, রাসেল, মানিক, আরমান, শহীদ, মোহসিন শাহীন, সদর থানা জাতীয় শেখ রাসেল কিশোর পরিষদের সাধারণ সম্পাদক সিদনী সহ প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন