Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৭:৩৫ পিএম

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
Swapno



বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারায়ণগঞ্জের নব নির্বাচিত চেয়ারম্যান চন্দন শীল ও নির্বাচনে অংশ গ্রহণ করা সদস্যরা শপথ গ্রহণ করেছেন । সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ শপথ পড়ানো হয়।

 

 

দেশের অন্যান্য জেলা পরিষদের চেয়ারম্যানদের সাথে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চন্দন শীলকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

 

 

ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা পরিষদে চেয়ারম্যান পদে চন্দন শীল এবং চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে যথাক্রমে মো. আলাউদ্দিন ও আনছার আলী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

 

 

সরাসরি নির্বাচনে এক নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী জাহাঙ্গীর আলম ও মজিবুর রহমান সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে মজিবুর রহমান বিজয়ী হন। দুই নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মাসুম আহম্মেদ। তিন নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আবু নাঈম ইকবাল। এদিকে সংরক্ষিত নারী সদস্য পদের এক নম্বর ওয়ার্ডে সাদিয়া আফরিন ও দুই নম্বর ওয়ার্ডে সীমা রানী পাল নির্বাচিত হয়েছেন।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন