ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৩:২৫ পিএম
“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নগরীর মন্ডলপাড়া ফায়ার সার্ভিসে ফায়ার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভায় ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার কাজল সহ প্রমুখ। এন.এইচ/জেসি


