রানা খানের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৪:৫৮ পিএম
বন্দরে সরকারি জায়গা বেআইনিভাবে দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। নাসিক ২২নং ওয়ার্ডে রানা খানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার ছত্রছায়ায় এসব কাজ করছেন রানা খান।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন তৎপর না হওয়ায় প্রকাশ্যেই অবৈধভাবে দখল হচ্ছে সরকারি জমি। এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের বন্দর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কের পাশে সরকারি জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী রানা খান দোকানঘর নির্মাণ করছেন। এতে সরকারি সম্পত্তি বেহাত হচ্ছে। লাভ হচ্ছে ভূমি দস্যু তথা দখলদারেরা।
তারা মোটা অংকের টাকার বিনিময়ে দোকানঘর ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সরেজমিন গিয়ে বুধবার (১৬ নভেম্বর) সকালে দেখা গেছে, নাসিক ২৩নং ওয়ার্ডে কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কের পাশেই সরকারি জায়গায় রয়েছে।
এই জায়গার পাশেও অনেক দোকানঘর নির্মাণ করে সরকারি জায়গায় দখল করে নিয়েছে স্থানীয় এক প্রভাবশালী নেতা। যার দখলে রয়েছে একাধিক দোকানঘর। এর পাশেই খালি জায়গায় নতুন করে আবারও দোকানঘর নির্মাণ করছেন রানা খান।
স্থানীয়রা জানান, সরকারি জায়গায় দখল ছাড়াও অবৈধভাবে গ্যাংস সংযোগ ও ভূয়া ওয়ারিশ দিয়ে জমি দখল সহ নানা অভিযোগ রয়েছে এই রানা খানের বিরুদ্ধে ।
সরকারি জায়গায় ঘর তোলার কথা স্বীকার করে রানা খান বলেন, ‘সরকারের যখন জায়গা লাগবে। তখন আমি জায়গা ছেড়ে দেব। অন্যরা যেভাবে সরকারি জায়গায় দোকান ঘর তুলছে আমিও সেইভাবে তুলছি।”
এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরত-এ খুদা জানান, “আমি এসিল্যান্ডকে বলেছি ব্যবস্থা গ্রহণের জন্য।” এন.এইচ/জেসি


