আগামী ২৮ নভেম্বর সারা দেশে নৌ-শ্রমিকদের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৮:৫২ পিএম
৭ দফা দাবি ও নৌ-শ্রমিকদের নূন্যতম মজুরী বিশ হাজার টাকার দাবিতে আগামী ২৮ নভেম্বর সারা দেশে কর্মবিরতি পালন করার লক্ষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সাধারণ নৌ-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল (১৬ নভেম্বর) বিকেল ৩টায় সাধারণ নৌ-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্যে নৌ-শ্রমিকরা বলেন, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ৭ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে সারা দেশে নৌ-শ্রমিকরা অবিরাম কর্মবিরতি পালন করবে।
নৌ-শ্রমিকদের নূন্যতম মজুরী বিশ হাজার টাকা, মৃত্যুকালীন ক্ষতিপূরণ বার লক্ষ টাকা, নিয়োগপত্র, রিলিজপত্র, পরিচয়পত্র, ও সার্ভিস বুক প্রদান সহ অন্যান সুযোগ সুবিধা দিতে হবে।
নারায়ণগঞ্জ নৌ-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল রউফ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সবুজ সিকদার, মাস্টার আক্তার হোসেন, নিজাম, মো. মোস্তাফিজুর রহমান, শাহ-আলম সহ প্রমুখ।


