Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ভিপি বাদলের দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৫:৪২ পিএম

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ভিপি বাদলের দোয়া
Swapno


আবু হাসনাত মো. শহিদ বাদল পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর ছালেহ বাবা ইয়ামেনী মাজারে এই দোয়া অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায়  ছিলেন সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার।

 

 

এসময় প্রয়াত এমপি নাসিম ওসমান সহ ওসমান পরিবারের নিহত সকল সদস্যদের জান্নাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে জেলার ৫ আসনের এমপি সেলিম ওসমান ও ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।

 

 

এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা শোয়াইব। পরে কলাগাছিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিনের তত্বাবধানে কয়েক ডেক খিচুরি বিতরন করা হয়। এছাড়া মানুষের মাঝে তোবারক দেয়া হয়।  

 

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।  

 

 

সেই সাথে আগামীতে জেলা আওয়ামী লীগকে দক্ষতার সাথে নেতৃত্ব দিতে পারে সেই কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সালেহ বাবা ইয়ামেনি মাজারের খাদেম শামসুজ্জামান।

 

 

সদর থানা যুবলীগ নেতা মামুন পাঠান, সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সু কমল, যুবলীগ নেতা পারভেজ, আরিফ, জাকির,আবু বকর সিদ্দিক সহ আরও অনেকে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন