ডেভিডের ১৮তম মৃত্যু বার্ষিকীতে যুবদলের শ্রদ্ধা নিবেদন ও দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ০৭:১২ পিএম
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন মরহুমের কবর জিয়ারত ও দোয়া করা হয়।
বৃহস্পতিবার (২৪ নভম্বের) বাদ আছর সদর উপজেলার মাসদাইরস্থ কেন্দ্রীয় কবরস্থানে বৃহত্তর মাসদাইর বিএনপি, অঙ্গ সংগঠন ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও মহানগর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম জোসেফ এর নেতৃত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।
এ সময় পরে প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের প্রয়াত বিদেহেী আত্মার মাগফরোত কামনা করে বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে এ সময় যুবদলের অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।


