ভিপি বাদলকে সম্মাননা স্মারক প্রদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৬:৩৮ পিএম
নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকারের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মোঃশহীদ বাদলকে (ভিপি বাদল) সম্মাননা স্মারক ও শাল উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) বাদ আসর গোগনগরের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পুনরায় এড.আবু হাসনাত মোঃ শহীদ বাদল নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করে।
শোকরানা দোয়া ও আলোচনা অনুষ্ঠান সফল করতে সদর থানা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকার কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হোন। ভিপি বাদলকে শাহীন সরকারের সম্মাননা স্মারক প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক।
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃশাহীন সরকার,গোগনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইব্রাহিম মোল্লা, সদর থানা আওয়ামীলীগ নেতা এ বি এম আজহারুল ইসলাম, গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন সওদাগর প্রমূখ। এন.এইচ/জেসি


